আন্তর্জাতিক

ইস্তাম্বুলে হামলাকারীসহ গ্রেফতার ২২

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুলের তাকসিম স্কয়ার এলাকায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহতের ঘটনায় প্রধান হামলাকারীসহ ২২ জনকে গ্রেফতার করেছে তুর্কি পুলিশ। খবর আল জাজিরা।

আরও পড়ুন: নতুন সময়সূচিতে চলবে অফিস

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু সোমবার মিডিয়াকে জানিয়েছেন, তুরস্কের ইস্তাম্বুল শহরের ব্যস্ত সড়কে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার সন্দেহভাজনদের মধ্যে যে ব্যক্তি বোমাটি ফেলেছে সেও রয়েছে।

সুলেমান সোয়লু কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করে বলেছেন, আমাদের ধারনা এই মারাত্মক সন্ত্রাসী হামলার আদেশটি উত্তর সিরিয়ার আইন আল-আরব (কোবানে) থেকে এসেছে, যেখানে এই গোষ্ঠীটির সিরিয়ার সদর দপ্তর রয়েছে।

আরও পড়ুন: ফের ভূমিকম্পে কাঁপল ভারত

তিনি আরও বলেন, যারা এই জঘন্য সন্ত্রাসী হামলার জন্য দায়ী আমরা তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেব, তিনি বলেন, এ ঘটনায় নিহতের সংখ্যা ৬ থেকে আটজন বেড়েছে এবং ৮১ জন আহত হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা সঙ্কটজনক।

বিস্ফোরণের দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

আরও পড়ুন: ইস্তাম্বুলে বিস্ফোরণে নিহত ৬

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ ঘটনায় বলেছেন, দুষ্কৃতকারীদের শাস্তি দেওয়া হবে। বিবিসি বলেছে, বিস্ফোরণস্থল এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। সেখানে অ্যাম্বুলেন্স আসা–যাওয়া করছে। আকাশে হেলিকপ্টার চক্কর দিচ্ছে।

ইস্তিকলাল অ্যাভিনিউ মূলত পথচারীদের চলাচলের সড়ক। প্রতিদিন প্রচুর মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন। এই সড়কটি পর্যটকদের কাছেও বেশ জনপ্রিয়। সড়কের দুই ধারে সারি সারি রেস্তোরাঁ ও দোকানপাট রয়েছে।

আরও পড়ুন: শিক্ষকদের ১০ম গ্রেড দিতে হাইকোর্টের রুল

প্রসঙ্গত, ২০১৫ ও ২০১৭ সালে তুরস্কে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ২০১৫ সালের বিস্ফোরণের জন্য দায়ী ছিল আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এবং ২০১৭ সালের বিস্ফোরণ ঘটিয়েছিল তুরস্কের নিষিদ্ধঘোষিত রাজনৈতিক দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা