প্রতীকী ছবি
আন্তর্জাতিক

খেরসন থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের দক্ষিণের খেরসন অঞ্চল থেকে নিজেদের সব সৈন্য প্রত্যাহার পুরোপুরি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।

আরও পড়ুন: আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব

শুক্রবার (১১ নভেম্বর) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় বলেছে, খেরসনের স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টায় শহরটি থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে। একটি সামরিক সরঞ্জামও ফেলে যায়নি রুশ সেনারা।

আরও পড়ুন: মেক্সিকোতে বন্দুক হামলা, নিহত ৯

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দিনিপ্রো নদীর বাম তীরে রুশ সৈন্যদের স্থানান্তর সম্পন্ন হয়েছে। ডান (পশ্চিম) তীরে সামরিক সরঞ্জাম বা অস্ত্রের একটি ইউনিটও আর নেই। রাশিয়ান সব সেনারা বাম তীরে চলে গেছে।

তবে রাশিয়ার এই দাবির ব্যাপারে স্বতন্ত্রভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। রাশিয়াপন্থী যুদ্ধ ব্লগাররা বৃহস্পতিবার গভীর রাতে বলেছেন, নদী পার হওয়ার সময় ইউক্রেনীয় সৈন্যদের প্রচণ্ড গোলাগুলির মুখে পড়েছে রুশ বাহিনী।

আরও পড়ুন: বিএনপি ক্ষমতায় আসলে গিলে খাবে

রুশ সেনারা যেসব অঞ্চল থেকে সরে গেছে সেগুলোর মধ্যে রয়েছে খেরসন শহর। ইউক্রেনে রাশিয়ার সাড়ে আট মাসের আক্রমণে এটিই ছিল রাশিয়ার দখল করা একমাত্র প্রাদেশিক রাজধানী।

এর আগে, বুধবার খেরসন অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দেয় রাশিয়া। সেই সময় মস্কো জানায়, ইউক্রেনের ক্রমবর্ধমান পাল্টা আক্রমণের মুখে আঞ্চলিক রাজধানী খেরসনের ভৌগলিক অবস্থান বজায় রাখা এবং সেখানে সৈন্য সরবরাহের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন: করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৪৮

খেরসন থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহারের গতি যুদ্ধের শুরুর দিকে ইউক্রেনীয় সৈন্যদের হাত থেকে এই অঞ্চলের দখল ছিনিয়ে নেওয়ার চেয়েও বেশি ছিল। যুক্তরাষ্ট্র বলেছে, রাশিয়ার সৈন্য প্রত্যাহারের এই গতি প্রত্যাশিতই।

বুধবার মার্কিন শীর্ষ এক জেনারেল বলেছেন, রাশিয়ার ২০ থেকে ৩০ হাজার সৈন্য নদী পেরিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে। আর এই প্রত্যাহার সম্পন্ন করতে ‘কয়েক দিন’ এমনকি ‘সপ্তাহও’ লাগতে পারে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বৃহস্পতিবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, প্রত্যাহারের জন্য অন্তত এক সপ্তাহ সময় লাগবে বলে তিনি আশা করছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা