আন্তর্জাতিক

বিদ্যুৎ বিচ্ছিন্ন ফ্লোরিডা

সান নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন ইয়ান আঘাত হেনেছে। স্থানীয় সময় বিকাল ৩টার দিকে কায়ো কোস্টা দ্বীপে ৪ মাত্রার শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি আঘাত হানে। ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৪০ কিলোমিটার।

আরও পড়ুন : মার্কিন নাগরিকদের রাশিয়া ত্যাগের নির্দেশ যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইয়ানের তাণ্ডবে ফ্লোরিডার ২০ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে। ইয়ানের তাণ্ডব থামা পর্যন্ত ব্ল্যাকআউট অব্যাহত থাকবে।

হারিকেনের প্রভাবে ছোট একটি জাহাজ ডুবে গেছে। এতে নিখোঁজ হয়েছেন ২৩ জন।

ইয়ানের প্রভাবে তীব্র হাওয়া ও ব্যাপক বৃষ্টিপাত চলছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। উপকূলীয় এলাকার মানুষকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন।

বেশ কয়েকটি কাউন্টি থেকে আগেই সরিয়ে নেয়া হয়েছে বাসিন্দাদের। ঝড়ো বাতাসের সঙ্গে অতি বর্ষণে তলিয়ে গেছে অনেক সড়ক। এটি আরও বিপর্যয় সৃষ্টি করতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আরও পড়ুন : কুর্দিস্তানে ড্রোন হামলা, নিহত ১৩

সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে নেপলস ও সারাসোটা শহরকে। সতর্কতা জারি করা হয়েছে আরও কিছু অঞ্চলে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা নোয়াখালী বিজ্ঞান...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

খুবির নারী হলে গোপনে ভিডিও ধারণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ‘বিজয় ২৪’ হলের নারী শিক্ষার্থীদের ওয়...

ভোলায় স্বপন বাহিনীর প্রধান আটক, অস্ত্র উদ্ধার

ভোলার মনপুরা উপজেলায় অভিযান চালিয়ে স্বপন বাহিনীর প্রধান ও একাধিক মামলার আসামি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা