শ্রীলঙ্কা
আন্তর্জাতিক

শ্রীলঙ্কার সুদিন!

সান নিউজ ডেস্ক: আস্তে আস্তে মঙ্গা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে শ্রীলঙ্কা। দেশটির বৈদেশিক মুদ্রা অর্জনের তৃতীয় বৃহত্তম উৎস হলো পর্যটন খাত। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে এই খাত থেকে ৮৯ কোটি ডলার আয় হয়েছে।

আরও পড়ুন: তাইওয়ানকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র

শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, আগস্টে এই খাত থেকে ৬ কোটি ৭৯ লাখ ডলার উপার্জন করেছে। জুলাইয়ের উপার্জন ছিল ৮ কোটি ৫১ লাখ ডলার। জুলাই মাসে ৪৭ হাজার ২৯৩ জন পর্যটক যান সেখানে। আগস্টে এ সংখ্যা প্রায় ১০ হাজার কমেছে। তবে দেশটির পর্যটন খাতের সংশ্লিষ্টরা পর্যটকের আগমনের জন্য নানা ধরনের প্রস্তুতি নিচ্ছেন।

সোমবার (১৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার গণমাধ্যম দ্য ডেইলি মিররের এক প্রতিবেদনে এসব তথ‌্য জানানো হয়।

আরও পড়ুন: বিএনপিকে কাভারেজ বেশি দেওয়া হচ্ছে

শ্রীলঙ্কার প্রবাসী আয় ও পোশাক শিল্পের পরই পর্যটন খাত থেকে বেশি আয় হয়। এ খাতের ওপর নির্ভরশীল বহু শ্রীলঙ্কান পরিবার। কিন্তু প্রায় তিন বছর করোনার কারণে দেশটিতে পর্যটক কমে যাওয়ায় মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়ে দ্বীপ রাষ্ট্রটি। এছাড়া, সরকারবিরোধী বিক্ষোভের কারণে নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দেওয়ায় পর্যটকের সংখ্যা আরও কমে যায়। তবে বৈশ্বিক পর্যটন খাত পুনরুজ্জীবিত হওয়া এবং শ্রীলঙ্কার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পর্যটন খাতের অংশীদারদের যৌথ উদ্যোগে দেশটিতে পর্যটকের সংখ্যা বাড়ছে।

আরও পড়ুন: ইভিএম কিনতে ৮৭১১ কোটি টাকা চায় ইসি

প্রসঙ্গত, ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর প্রথমবার এমন আর্থিক সংকট মোকাবিলা করছে শ্রীলঙ্কা। করোনা মহামারি, জ্বালানির দাম বৃদ্ধি এবং কর ছাড়ের কারণে দেশটির এমন পরিস্থিতি হয়েছে।

২০২৬ সালের মধ্যে শ্রীলঙ্কাকে বিদেশি ঋণের আড়াই হাজার কোটি ডলার পরিশোধ করতে হবে। এর মধ্যে চলতি বছরই দিতে হবে অন্তত ৭০০ কোটি ডলার।

২০১৯ সালের শেষে শ্রীলঙ্কার রিজার্ভ ছিল ৭৬০ কোটি ডলার, ২০২০ সালের শেষ নাগাদ তা কমে দাঁড়ায় ৫৭০ কোটি ডলারে। মহামারির মধ্যে বৈদেশিক মুদ্রা আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় এ অবস্থা হয়েছে দেশটির।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

মুন্সীগঞ্জে লোকগানের আসর-সহজ মানুষ  আয়োজিত

লোকজ সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংগীতের প্রতি আগ...

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পরও আইন অনুযায়ী আজীবন বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা