সুইডেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক

সুইডেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : ডানপন্থি দলগুলোর একটি দুর্বল ব্লকের কাছে পরাজয় মেনে নিয়ে সুইডেনের প্রধানমন্ত্রী ও দেশটির ক্ষমতাসীন দল স্যোসাল ডেমোক্রেটসের নেতা ম্যাগডালিনা অ্যান্ডারসন সরকার প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা করেছেন।

আরও পড়ুন : ৫ হাজার কোটি টাকা দিচ্ছে এডিবি

সংবাদ সম্মেলনে ম্যাগডালিনা অ্যান্ডারসন জানান, তার দল স্যোসাল ডেমোক্রেটস (এসডি) সুইডেনের সবচেয়ে বড় দল। দলটির ৩০ শতাংশের বেশি ভোট রয়েছে। অন্যদিকে পার্লামেন্টে ডানপন্থি ব্লকের সংখ্যাগরিষ্ঠতা ছিল খুবই কম।

বুধবার (১৪ সেপ্টেম্বর) যখন পোস্টাল ভোট এবং বিদেশে বসবাসকারী নাগরিকদের ভোট গণনা করা হয়, তখন এসডি এবং ৩টি কেন্দ্রীয়-ডান দলের একটি আলাদা জোট ৩৪৯টি সংসদীয় আসনের তিনটিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার মধ্য দিয়ে নির্বাচনে এগিয়ে যায়।

আরও পড়ুন : অংশগ্রহণমূলক নির্বাচন বড় চ্যালেঞ্জ

সুইডেনের উদারপন্থি, খ্রিস্টীয় ডেমোক্রেটস এবং লিবারেল দলের মধ্যে কোনো আনুষ্ঠানিক চুক্তি ছিল না যে, তারা কীভাবে একত্রে সরকার পরিচালনা করবে।

অপরদিকে কেন্দ্রীয়-ডান দলগুলো বলেছে যে তারা অতি ডানপন্থি দলের মন্ত্রী হতে চায় না বলে সংবাদ প্রকাশ করেছে গার্ডিয়ান।

তবে এসডির শক্তিশালী অবস্থান দলটিকে সুইডেনের দ্বিতীয় বুহত্তর দল এবং ডানপন্থি দলগুলোর মধ্যে সবচেয়ে বড় দল হিসেবে গড়ে তুলেছে। দলটির ভোট রয়েছে ২০ শতাংশ।

আরও পড়ুন : পাকিস্তানের সময় অবস্থা ভালো ছিল

এ সব কারণে দলটি সংসদের সমর্থনের মাধ্যমে সরকার গঠনের জন্য এগিয়ে ছিল।

প্রধানমন্ত্রী অ্যান্ডারসন বলেন, এটা হলো সংকীর্ণ সংখ্যাগরিষ্ঠতা, তবে সেটাকে সংখ্যাগরিষ্ঠতাই বলতে হবে।

সংবাদ সম্মেলনে ম্যাগডালিনা অ্যান্ডারসন বলেন, আগামীকাল আমি আমার পদত্যাগপত্র হস্তান্তর করব। এরপরের সব দায়িত্ব স্পিকারের।

আরও পড়ুন : অল্পের জন্য বেঁচে গেছেন পুতিন

এই ঘোষণার পরপরই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসডির নেতা জিমি আকেসন বলেন, এখন সুইডেনকে আবার ভালো করার কাজ শুরু হলো। সূত্র : গার্ডিয়ান

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

মুন্সীগঞ্জে লোকগানের আসর-সহজ মানুষ  আয়োজিত

লোকজ সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংগীতের প্রতি আগ...

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পরও আইন অনুযায়ী আজীবন বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা