কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ১১
আন্তর্জাতিক

কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: ভারতশাসিত কাশ্মীরের পুঞ্চ জেলায় পাহাড়ি রাস্তা থেকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২৯ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: জাতিসংঘে রোহিঙ্গা সমস্যা তুলে ধরবো

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে জম্মু ও কাশ্মীরের পুঞ্জ জেলার সাওজিয়ান এলাকায় বাস দুর্ঘটনায় হতাহতের এ ঘটনা ঘটে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যাত্রীবোঝাই মিনিবাসটি দ্রুত গতিতে চলচলের কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকশো মিটার নিচে খাদে পড়ে যায়। ঘটনাটি ঘটেছে পুঞ্চ জেলার বরারই ওয়ালা সাওজিয়ান গ্রামের কাছে। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: আমাদের ফরেন রিজার্ভ কমছে

উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই উদ্ধারকাজ শুরু করে স্থানীয় বাসিন্দারা। পড়ে উদ্ধারকারী দল এসে বাসের ভিতরে আটকে থাকা যাত্রীদের বের করে নিয়ে আসে। দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।

প্রসঙ্গত, এর আগেও এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে কাশ্মীরে। গত আগস্ট মাসে পহেলগাঁওয়ে গভীর খাদে পড়ে যায় সেনাবাহিনীর একটি বাস। ওই দুর্ঘটনায় ৭ জন আইটিবিপি জওয়ানের মৃত্যু হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা