চীনে ভূমিকম্পে নিহত বেড়ে ৪৬
আন্তর্জাতিক

চীনে ভূমিকম্পে নিহত বেড়ে ৪৬

আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভির সংবাদে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন : বাংলাদেশ-ভারত ৭ সমঝোতা স্মারক সই

দেশটির প্রত্যন্ত অঞ্চলে আঘাত হানা এ ভূমিকম্পে অসংখ্য বাড়িঘর ধ্বংস হওয়ার পাশাপাশি কিছু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) সিচুয়ান প্রদেশের কাংডিং শহরের প্রায় ৪৩ কিলোমিটার দক্ষিণপূর্বের ১০ কিলোমিটার গভীরে ৬.৬ তীব্রতার ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির সংবাদে বলা হয়েছে, ইয়ান নগরীতে ১৭ জন মারা গেছেন। প্রতিবেশী গানজি এলাকায় মারা গেছে ২৯ জন।

আরও পড়ুন : অবশেষে ইসরাইলের দায় স্বীকার

সিসিটিভি আরও বলছে, আরও অন্তত ১৬ জন নিখোঁজ এবং ৫০ জন আহত হয়েছেন।

ভূমিকম্পে প্রাদেশিক রাজধানী চেংদুর ভবনগুলো কেঁপে ওঠে। কোভিডের কারণে এখানে কঠোর লকডাউন চলছে। লোকজনের ঘরের বাইরে বের হওয়ার অনুমতি নেই। তাই ভিত হয়ে লোকজন বাড়ির সামনের উঠানে নেমে আসতে বাধ্য হয়।

এদিকে ভূমিকম্প আঘাত হানার পরও আরও কয়েকবার ভূ-কম্পন অনুভূত হয় এলাকাটিতে। ধ্বংসস্তুপের নিচ থেকে লোকজনকে উদ্ধারে শতশত উদ্ধারকর্মী কাজ করছে। এছাড়া উদ্ধারকাজ আরও জোরদারে ১ হাজার সৈন্য সেখানে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : লিজ ট্রাসের জয়, ২ মন্ত্রীর পদত্যাগ

স্থানীয় কর্তৃপক্ষকে ‘জীবন রক্ষাকে’ অগ্রাধিকার দেয়া এবং দুর্যোগপ্রবণ এলাকা থেকে সকলকে উদ্ধারের আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং।

প্রসঙ্গত, ২০০৮ সালে চীনের সিচুয়ানের ওয়েনচুয়ান কাউন্টিতে ৮ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্পে হাজার হাজার লোক প্রাণ হারান। ক্ষতির পরিমাণ ছিল অপরিমেয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা বাসস।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা