আন্তর্জাতিক

ইরাকি প্রধানমন্ত্রীর হুমকি

সান নিউজ ডেস্ক : ইরাকে অনেকদিন ধরেই বিরাজ করছে রাজনৈতিক অচলাবস্থা। প্রায় ১০ মাস আগে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও রাজনৈতিক বিরোধের কারণে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের এই দেশটিতে নতুন সরকার গঠন করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে দিন দু’য়েক আগে ইরাকের রাজধানী বাগদাদে সহিংসতা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: ঢাকাবাসী পরিবারকে সময় দিতে পারে না

দেশটির অন্যতম প্রধান রাজনীতিক এবং শিয়া নেতা মোকতাদা আল-সদর রাজনীতি ছাড়ার ঘোষণা দেওয়ার জেরে ছড়িয়ে পড়া সহিংসতায় প্রাণ হারান প্রায় দুই ডজন মানুষ। এই পরিস্থিতিতে এবার পদত্যাগের হুমকি দিয়েছেন খোদ ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি। বুধবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সংবাদমাধ্যম বলছে, ইরাকের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব মোকতাদা আল-সদর তার রাজনৈতিক জীবন থেকে অবসর নেয়ার ঘোষণা দেওয়ার পর দেশটির নিরাপত্তা বাহিনীর সাথে তার সমর্থকদের সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হন। এতে আহত হন আরও বহু মানুষ।

কর্মকর্তারা জানিয়েছেন, সদর টুইটারে অবসরের ঘোষণা দেওয়ার পর তার সমর্থকেরা ইরাকে প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে পড়ে এবং সেখানে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায়। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছিলেন।

সোমবারের সেই ঘটনার পর মঙ্গলবার ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি বলেন, দেশের জটিল রাজনৈতিক পরিস্থিতি অব্যাহত থাকলে তিনি ‘তার পদ ত্যাগ করবেন’। সহিংসতার সময় বিক্ষোভকারীরা সরকারি সদর দপ্তরে প্রবেশের পর আল-কাদিমি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মন্ত্রিসভার বৈঠক স্থগিত করতে বাধ্য হয়েছিলেন।

আরও পড়ুন: চলে গেলেন মিখাইল গর্বাচেভ

বিবিসি বলছে, সদর ইরাকের রাজনীতিতে খুবই জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একজন রাজনীতিক। দেশটিতে তার লাখ লাখ অনুসারী রয়েছে এবং সরকার গঠন নিয়ে দেশটিতে যে দীর্ঘ সংকট চলে আসছে সেটির কেন্দ্রে রয়েছেন তিনি।

গত বছরের অক্টোবরে জাতীয় নির্বাচনে সদরের রাজনৈতিক মিত্ররা বেশিরভাগ আসনে জয়ী হয়। কিন্তু সরকার গঠন নিয়ে শিয়া মতাবলম্বী অপর একটি গ্রুপের সঙ্গে মতবিরোধের জেরে তার পক্ষের পার্লামেন্ট সদস্যরা পদত্যাগ করেন।

এছাড়া রাজনৈতিক অচলাবস্থার প্রতিবাদে সম্প্রতি ইরাকের পার্লামেন্ট ভবনের ভেতর ঢুকে তাণ্ডব চালানোর ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে মোকতাদা সদর সোমবার এক বিবৃতিতে রাজনীতি থেকে চিরতরে অবসর নেওয়ার ঘোষণা দেন। এমনকি নিজের সকল রাজনৈতিক কার্যালয় ও সেগুলোর কার্যক্রমও বন্ধের ঘোষণা দেন তিনি।

আরও পড়ুন: ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ফের গ্রেফতার সেই ঝুমন দাশ

অবশ্য নয় বছর আগেও একবার রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন সদর। তবে পরে আবারও তিনি রাজনীতিতে ফিরে আসেন। তবে সদরের সর্বশেষ এই ঘোষণার পর রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়ে এবং এতে তার ২৩ সমর্থক প্রাণ হারান।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’...

শিবচরে ২০০ পরিবারের মাঝে ছাগল বিতরণ

অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে মাদারীপুরে...

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌ প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌ...

সিরাজদীখানে ইলিয়াস হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কোলা ইউনিয়নে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে সং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা