আন্তর্জাতিক

মিছিলে ইসরাইলি সেনাদের গুলি

আন্তর্জাতিক ডেস্ক: জর্দান নদীর পশ্চিম তীরের বিভিন্ন শহরে অবৈধ ইহুদি বসতি নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে ইসরাইলি সেনারা গুলি চালিয়েছে। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এছাড়া আরও কয়েকটি স্থানে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে ইসরাইলি সেনারা।

আরও পড়ুন: ওআইসি মহাসচিব আসছেন শনিবার

স্থানীয় গণমাধ্যম ওয়াফার এক প্রতিবেদনে বলা হয়, পশ্চিম তীরের নাবলুস ও কালকিলিয়া শহর এবং এর আশপাশের কয়েকটি ছোট শহর ও গ্রামে শুক্রবার ওই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল।

কুফার কাদ্দুম শহরে ইসরাইলবিরোধী বিক্ষোভের সময় ইহুদিবাদী সেনারা বিক্ষোভকারীদের লক্ষ্য করে অসংখ্য রাবার বুলেট ছোড়ে। এতে ফিলিস্তিন টিভির সাংবাদিক আনাল আল-জাদাসহ কয়েক ডজন ফিলিস্তিনি আহত হন।

আরও পড়ুন: প্রতিযোগিতা সব ক্ষেত্রেই বেড়েছে

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, পশ্চিমতীরের নাবলুস শহরের পূর্বে অবস্থিত বেইত দাজান গ্রামের বিক্ষোভে নিক্ষিপ্ত টিয়ারগ্যাসে বহু ফিলিস্তিনি আহত হয়েছেন।

নাবলুসের অ্যাম্বুলেন্স সার্ভিস বিভাগের পরিচালক আহমাদ জিব্রিল বলেছেন, টিয়ারশেলের কারণে অন্তত ১৮ ফিলিস্তিনি অসুস্থ হয়ে পড়েন।

আরও পড়ুন: ব্যর্থতার দায় নিয়ে পুলিশপ্রধানের পদত্যাগ

প্রসঙ্গত, কুফার কাদ্দুম শহর ও এর আশপাশের অধিবাসীরা ২০১১ সাল থেকে প্রতি শুক্রবার ইসরাইলবিরোধী বিক্ষোভ করে আসছেন। পশ্চিমতীরের ফিলিস্তিনি জনসংখ্যার কাঠামোয় আমূল পরিবর্তন আনার লক্ষ্যে সেখানে অবৈধ ইহুদি বসতির যে ব্যাপক বিস্তার ঘটানো হচ্ছে তার প্রতিবাদে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়ে আসছে। ফিলিস্তিনিদের জমি দখল করে বিভিন্ন অবৈধ বসতিতে সাড়ে ৬ লাখ ই্হুদি বসবাস করছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা