চীনাকে প্রতিহতে তাইওয়ানের সামরিক মহড়া
আন্তর্জাতিক

চীনাকে প্রতিহতে তাইওয়ানের মহড়া

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ান বাৎসরিক সামরিক মহড়ার আওতায় মঙ্গল (৯ আগস্ট) ও বৃহস্পতিবার (১১ আগস্ট) সামরিক তৎপরতা চালাচ্ছে। চীনের সামরিক কার্যকলাপের মাঝে এমন পদক্ষেপের ফলে উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন : ‘গণতন্ত্র মঞ্চ’ একটি গুরুত্বহীন জোট

চীনের সামরিক শক্তি প্রদর্শনের মাঝে তাইওয়ানও পূর্বঘোষিত দুই দিনের সামরিক মহড়া শুরু করেছে। দেশের চারিদিকে চীনা সামরিক বাহিনীর মহড়া সত্ত্বেও তাইওয়ান সেই পরিকল্পনা থেকে পিছু হটেনি।

বাৎসরিক হান কুয়াং মহড়ার আওতায় তিয়েন লেই ড্রিল নামে পরিচিত এই মহড়ায় সম্ভাব্য চীনা হামলা প্রতিহত করার নানা কৌশল পরখ করে দেখা হচ্ছে।

বিশেষ করে চীনা বাহিনী যদি তাইওয়ানের উপকূলে এসে দেশে প্রবেশ করার চেষ্টা করে, সেই পরিকল্পনা বানচাল করার সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে তাইয়ানের বাহিনী।

আরও পড়ুন : বিহারের মুখ্যমন্ত্রীর পদত্যাগ

সেই অ্যান্টি ল্যান্ডিং এক্সারসাইজ এর আওতায় অন্যান্য কৌশলও নিতে চায় সে দেশ। গত জুলাই মাসেই জানানো হয়েছিল যে, মঙ্গল ও বৃহস্পতিবার তাইওয়ানের সেনাবাহিনী এই মহড়া চালাবে।

কিন্তু মার্কিন সংসদের নিম্ন কক্ষেপ স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরে ক্ষুব্দ হয়ে চীন যে দ্বীপরাষ্ট্রের চারিদিকে লাগাতার সামরিক শক্তি প্রদর্শন করে যাবে, এমনটা তখন ধারণা করা যায় নি।

চীন সেই সামরিক মহড়ার মেয়াদ আরও বাড়ানোর ঘোষণা করেছে। তাইওয়ানের সূত্র অনুযায়ী চীনা বাহিনীর কোনো যুদ্ধবিমান বা রণতরি তাইওয়ানের ১২ নটিকাল মাইলের মধ্যে প্রবেশ করে নি।

আরও পড়ুন : হেলিকপ্টার দুর্ঘটনায় র‌্যাব কর্মকর্তার মৃত্যু

তবে চীনা সেনাবাহিনীর প্রকাশিত ভিডিওতে এক যুদ্ধবিমানের ককপিট থেকে তাইওয়ানের উপকূল ও পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে। চীন এমনকি রাজধানী তাইপের উপর দিয়ে ব্যালেস্টিক মিসাইলও নিক্ষেপ করেছে।

মঙ্গলবার চীনা বাহিনী সাবমেরিন প্রতিহত করার মহড়া সম্পর্কে আরও তথ্য প্রকাশ করেছে। এমন উত্তেজনার মাঝে দুই দেশের সেনাবাহিনীর সমান্তরাল মহড়া পরিস্থিতি আরও নাজুক করে তুলছে।

তাইওয়ানের টেলিভিশনের সূত্র অনুযায়ী দেশের দক্ষিণে তাইওয়ানের বাহিনীর মহড়ার কাছেই চীনা বাহিনী তৎপরতা চালিয়ে যাচ্ছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীনের সামরিক মহড়ার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করেছে।

পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ সাংবাদিকদের বলেন, তাইওয়ান প্রণালীসহ গোটা অঞ্চলের বাস্তবতা পরিবর্তন করাই চীনের আসল মতলব। তার মতে, বিশাল মাত্রায় সামরিক মহড়া, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও সাইবার হামলার মাধ্যমে বেইজিং আসলে তাইওয়ানের উপর হামলার প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন : সরকারি সিদ্ধান্ত মানবেন বাস মালিকরা

উ বলেন, পেলোসির সফরকে উছিলা হিসেবে ব্যবহার করতে চাইছে চীন।

তাইওয়ানের প্রতি সংহতি দেখানোর জন্য তিনি অ্যামেরিকাসহ পশ্চিমা সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এর মাধ্যমে গোটা বিশ্বে স্পষ্ট বার্তা পাঠানো হচ্ছে যে গণতন্ত্র স্বৈরতন্ত্রের সামনে মাথা নত করবে না।

তাইওয়ানের সামরিক মহড়ার ফলে সেই অঞ্চলে বেইজিং আরও উত্তেজনা সৃষ্টি করবে বলে অ্যামেরিকা মনে করছে না।

মার্কিন প্রেসি়ডেন্ট জো বাইডেন বলেন, তিনি দুশ্চিন্তায় না ভুগলেও চীনের তৎপরতা নিয়ে উদ্বিগ্ন। তবে চীন এর বেশি কিছু করবে বলে বাইডেন মনে করছেন না।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা