ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক
বাংলাদেশ সীমান্ত থেকে

শিয়ালদহ যাবে দার্জিলিং মেইল

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ সীমান্তের হলদিবাড়ি থেকে শিয়ালদহ পর্যন্ত চলাচল করবে দার্জিলিং মেইল ট্রেন। আনন্দবাজার পত্রিকা’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: সরি প্রেমকান্ত, দেশে ফিরে যাও

১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি টাউন স্টেশন, নিউ জলপাইগুড়ি (এনজেপি) হয়ে শিয়ালদহ যাবে দার্জিলিং মেইল।

সোমবার (৮ আগস্ট) রেলবোর্ডের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে ১২৩৪৩/১২৩৪৪ আপ ও ডাউন দার্জিলিং মেইল শিয়ালদ ও হলদিবাড়ির মধ্যে চলাচল করবে। এতদিন শিয়ালদহ থেকে রাত ১০টা ৫ মিনিটে দার্জিলিং মেইল ছেড়ে এনজেপি পর্যন্ত আসতো। এবার থেকে দার্জিলিং মেইল এনজেপির বদলে জলপাইগুড়ি টাউন স্টেশন হয়ে হলদিবাড়ি পর্যন্ত যাবে।

২০১৯ সালের ১২ ডিসেম্বর ভারতের পূর্ব রেলের তরফে এক নোটিশ জারি করে জানানো হয়, ২০২০ সালের ১০ এপ্রিলের পর থেকে হলদিবাড়ি স্টেশন থেকে দার্জিলিং মেইলের সংযোগকারী কোচ দুটি স্থায়ীভাবে তুলে নেওয়া হবে। তারপর থেকেই বন্ধ হয়ে যায় ওই পরিষেবা। ওই রুটের ঐতিহ্যবাহী ট্রেনটি বন্ধ হয়ে যাওয়ায় অসন্তোষ দেখা দিয়েছিল হলদিবাড়ি ও জলপাইগুড়ির রেল যাত্রীদের মধ্যে।

আরও পড়ুন: সাগরে ৩ নম্বর সতর্কতা জারি

প্রসঙ্গত, আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস চালুর দিনই হলদিবাড়িতে এসে দার্জিলিং মেইলের পুরো ট্রেনটি হলদিবাড়ি থেকে চালু করার আশ্বাস দিয়েছিলেন জলপাইগুড়ির সংসদ সদস্য জয়ন্ত রায়। অবশেষে সোমবার পুনরায় পুরো ট্রেনটি হলদিবাড়ি স্টেশন থেকে চালু করার বিজ্ঞপ্তি জারি হওয়ায় খুশির হাওয়া হলদিবাড়িতে।

হলদিবাড়ির স্টেশনমাস্টার সত্যজিৎ তেওয়ারি জানান, প্রতিদিন সন্ধ্যা ছয়টায় হলদিবাড়ি স্টেশন থেকে দার্জিলিং মেইল ছাড়বে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী রাত আটটায় এনজেপি থেকে ট্রেনটি কলকাতার উদ্দেশ্যে রওনা হবে। আবার প্রতিদিন রাত ১০টা ৫ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে পরের দিন সকাল দশটায় হলদিবাড়ি স্টেশনে এসে পৌঁছবে। এতে উপকৃত হবেন হলদিবাড়ি, মেখলিগঞ্জ, বেরুবাড়ি, গড়ালবাড়ি এবং জলপাইগুড়ির মানুষ।

ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, আগামী ১৫ অগস্ট থেকে দার্জিলিং মেইল এনজেপির পরিবর্তে হলদিবাড়ি স্টেশন থেকে ছাড়বে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা