আন্তর্জাতিক

বন্দুক হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আমেরিকার দেশ কানাডায় বন্দুক হামলায় তিন জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন হামলাকারীও রয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৫ জুলাই) ভোরে ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে সিরিজ গোলাগুলির ঘটনায় এই প্রাণহানির ঘটনা ঘটে।

আরও পড়ুন: ‘বউয়ের সঙ্গে ঝগড়ার খবর চাকরিতে জানাই না’

মঙ্গলবার (২৬ জুলাই) বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি ও আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ।

প্রতিবেদনে আরও বলা হয়, পুলিশ বলেছে, ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের ভ্যাঙ্কুভারের শহরতলী ল্যাংলি শহরে মধ্যরাতে গোলাগুলি শুরু হয়। গোলাগুলিতে চারজন গুলিবিদ্ধ হন। ধারণা করা হচ্ছে একজন একা পুরুষ বন্দুকধারী এই গুলি চালিয়েছেন। গোলাগুলির পর দুই পুরুষকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং অন্য একজন পুরুষ ও নারী আহত হয়েছেন। আহত নারী হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। বন্দুকধারীকে আহত অবস্থায় শনাক্ত করা হয় এবং কর্মকর্তারা তাকে ঘটনাস্থলেই তাকে গুলি করে হত্যা করে।

আরও পড়ুন: নিজেকে জ্বলন্ত কবরে দেখতাম

অন্যদিকে, সিবিসি’র খবরে বলা হয়েছে, নিহতরা গৃহহীন এবং পুলিশ ধারণা করছে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় সাতটার একটু আগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে কর্মকর্তারা বলছেন, সন্দেহভাজন হামলাকারী একা ছিল কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তবে আঞ্চলিক রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) প্রধান সুপারিনটেনডেন্ট গালিব ভায়ানি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বন্দুকধারী একাই হামলা করেছিল কিনা তা নির্ধারণের জন্য আমরা এখনও তদন্ত করছি। তদন্ত চলমান রয়েছে, তবে এখন পর্যন্ত পাওয়া সকল ইঙ্গিতে বোঝা যাচ্ছে যে, হামলায় অন্য কেউ জড়িত ছিল না এবং জননিরাপত্তার জন্য এখন আর কোনো হুমকি নেই।’

আরও পড়ুন: বাঙালি নারীর সঙ্গে নগ্নতা খাপ খায় না

এদিকে, বার্তাসংস্থা রয়টার্স বলছে, ল্যাংলি শহর এবং ল্যাংলির টাউনশিপজুড়ে অন্তত পাঁচটি ভিন্ন স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই এলাকার একটি ক্যাসিনোর পার্কিং লট এবং একটি বাস স্টপেজসহ বেশ কয়েকটি এলাকা থেকে জনসাধারণকে দূরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা