ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তেহরানে পুতিন-এরদোয়ান

সান নিউজ ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। এই সফরে তারা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে বৈঠক করবেন। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: মিতব্যয়ী হওয়ার আহ্বান

সিরিয়া ইস্যু নিয়ে আলোচনা করতেই এই তিন নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। তবে একই সঙ্গে যুদ্ধের কারণে ইউক্রেনের শস্য সংকট নিয়েও আলোচনা করবেন তারা।

আস্তানা প্ল্যাটফর্মের অধীনে ২০১৭ সাল থেকেই এই তিন দেশ বৈঠক করছে। সিরিয়া যুদ্ধের সমাপ্তি ঘটানোর লক্ষ্যেই এসব বৈঠক হয়ে আসছে। যদিও এখনও পর্যন্ত এ ক্ষেত্রে তেমন কোনো সমাধান মেলেনি।

এর আগে ক্রেমলিনের পক্ষ থেকে পুতিনের ইরান সফরের বিষয়টি নিশ্চিত করা হয়। সে সময়ই জানানো হয় যে, মঙ্গলবার তিনি তেহরান সফর করবেন। এই সফরে ইরান এবং তুরস্কের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

আরও পড়ুন: সাবরিনা-আরিফের ১১ বছরের কারাদণ্ড

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত অব্যাহত রয়েছে।

এদিকে যুদ্ধ-সংঘাতে রাশিয়ার ৩৮ হাজারের বেশি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় রাশিয়ার ১৫০ সেনা নিহত হয়েছে বলে ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটিতে যুদ্ধ-সংঘাতে এখন পর্যন্ত ৩৮ হাজার ৪৫০ সেনা নিহত হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা