স্টেডিয়াম ভেঙে নিহত ৪
আন্তর্জাতিক

স্টেডিয়াম ভেঙে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার মধ্যাঞ্চলে ষাঁড়ের লড়াই চলাকালে একটি স্টেডিয়ামের কাঠামো ভেঙে অন্তত ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩০ জন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন: পাল্টে গেছে পদ্মা সেতুর চিত্র

স্থানীয় সময় রোববার (২৬ জুন) এ দুর্ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, দেশটির এল এস্পাইনালের একটি স্টেডিয়ামে ঐতিহ্যবাহী ‘কোরালেজা’ ইভেন্টে ষাঁড়ের লড়াই দেখার জন্য হাজার হাজার দর্শক জড়ো হন। এ সময় অতিরিক্ত মানুষের চাপে স্টেডিয়ামটির তিনতলার একটি কাঠের স্ট্যান্ড ভেঙে পড়লে হতাহতের ঘটনা ঘটে।

টলিমার গভর্নর জোসে রিকার্ডো ওরোজকো জানিয়েছেন, নিহতদের মধ্যে দুজন নারী ও এক শিশু রয়েছে। এ ঘটনায় অন্তত ৩০ জন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন: বিশ্বের পরিণতি হবে বিপর্যয়কর

ভিডিও ফুটেজে দেখা গেছে যে, লড়াই চলাকালে দর্শকবোঝাই তিনতলাবিশিষ্ট কাঠের কাঠামো ভেঙে পড়ে। ঘটনাস্থলে থাকা একজনের তোলা আরেকটি ভিডিওতে দেখা যায় যে, লোকেরা স্ট্যান্ড থেকে পালানোর চেষ্টা করছিলেন, এসময় ভেঙে পড়ে স্টেডিয়ামের কাঠামো।

স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা লুইস ফার্নান্দো ভেলেজ বলেছেন, তারা এখনো নিশ্চিত নন যে কতজন লোক ধ্বংসাবশেষে চাপা পড়েছেন। খেলা চলার সময় সেটি লোকজনে পরিপূর্ণ ছিল।

এই অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় সান পেদ্রো উৎসবকে ঘিরে এটির আয়োজন করা হয়েছিল। কলম্বিয়ার বিদায়ী প্রেসিডেন্ট ইভান দুক টুইটারে ভুক্তভোগীদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, ‘আমরা কী ঘটেছে তার তদন্তের জন্য অনুরোধ করবো।’

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

কলম্বিয়ায় পশু নির্যাতন একটি অপরাধ। তবে ষাঁড়ের লড়াই ও মোরগ লড়াই চালু আছে সাংস্কৃতিক ও ঐতিহ্যগত মূল্যবোধের কারণে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা