বিশ্ব জুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত
আন্তর্জাতিক

বিশ্ব জুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে মহামারি করোনায় মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ৪৯১ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৫০ হাজার ৭৬৫ জনে।

আরও পড়ুন: বন্যায় মৃত্যু বেড়ে ৮৪

একই সময়ে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৩ হাজার ৭১৬ জন। যা শনিবারের (২৫ জুন) তুলনায় শনাক্তের সংখ্যা কমেছে দেড় লাখের বেশি। করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ কোটি ৮৯ লাখ ৩৫ হাজার ৩৯৩ জনে।

সোমবার (২৭ জুন) সকালে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এই তথ্য জানা যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ইতালিতে। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৪৫৬ জন এবং মারা গেছেন ৪৪ জন। ইতালিতে এখন পর্যন্ত ১ কোটি ৮২ লাখ ৩৪ হাজার ২৪২ জন আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৮ হাজার ১০২ জন মারা গেছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে ঝুঁকিতে ফেলছেন পুতিন

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে অবস্থান করছে তাইওয়ান। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১৩৪ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৬৪৬ জন। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৬ লাখ ১৩ হাজার ৩৪৫ জন এবং মৃত্যু হয়েছে ৬ হাজার ২২৫ জনের।

মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮৪০ জন এবং মারা গেছেন ৯ জন। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৮৭ লাখ ৯৪ হাজার ২৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৪০ হাজার ৮০৫ জন মারা গেছেন।

আরও পড়ুন: নির্বাচন অবাধ নিরপেক্ষ করার আহ্বান

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা