আন্তর্জাতিক

অস্ত্রধারীদের হামলায় নিহত ১০০

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকা মহাদেশের পশ্চিমভাগে অবস্থিত বুরকিনা ফাঁসোতে অস্ত্রধারীদের হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। বুরকিনা ফাঁসোর উত্তরাঞ্চলীয় একটি গ্রামঞ্চলে ওই হামলা এবং হতাহতের ঘটনা ঘটে। সোমবার (১৩ জুন) দেশটির সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন: ফের বেড়েছে মৃত্যু ও শনাক্ত রোগী

জাতিসংঘ এই হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি ‘ব্যাপক হতাহত’ হয়েছে উল্লেখ করে বলেছে, স্থানীয় প্রশাসনের উচিত দ্রুত আক্রমণকারীদের বিচারের আওতায় আনা।

প্রতিবেদনে বলা হয়, অস্ত্রধারীরা দেশটির সেনো প্রদেশের সেইতেঙ্গা সম্প্রদায়ের ওপর গত শনিবার রাতে হামলা চালায়। ওই হামলায়ই প্রাণহানির ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, সীমান্তবর্তী ওই গ্রামটিতে যারা হামলা চালিয়েছে তারা আলকায়েদা এবং ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ত।

আরও পড়ুন: পদ্মা সেতু থেকে আসবে ১৬০৪ কোটি

এদিকে, স্থানীয় নিরাপত্তা বাহিনী নিহতের সংখ্যা ১০০ জন বললেও স্থানীয় একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, মৃতের সংখ্যা ১৬৫ জন। তবে, সূত্রটির দেওয়া তথ্যের সতত্য নিশ্চিত করতে পারেনি রয়টার্স।

অপরদিকে, ওই ঘটনার আগে বৃহস্পতিবার অস্ত্রধারীদের হামলায় অন্তত ১১ জন সামরিক পুলিশ নিহত হয়েছে। সবমিলিয়ে, ১১ জন পুলিশসহ ওই ১০০ জনের মৃত্যু বিগত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে, গত বছরের জুনে দেশটির উত্তর–পূর্বাঞ্চলীয়দের হামলায় অন্তত ১৩০ জনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা