আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে একমত মার্কিন সিনেট
আন্তর্জাতিক

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে একমত মার্কিন সিনেট

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকায় আগ্নেয়াস্ত্র নিরাপত্তা-সংক্রান্ত সম্ভাব্য আইনের রূপরেখার বিষয়ে একমত হয়েছেন মার্কিন সিনেটরদের একটি অংশ। এদের মধ্যে উভয় দলের সিনেটররা রয়েছেন।

আরও পড়ুন : পদ্মা সেতু থেকে আসবে ১৬০৪ কোটি

মার্কিন যুক্তরাষ্ট্রে একের পর এক নির্বিচারে গুলিতে হতাহত হওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনার প্রেক্ষাপটে মার্কিন সিনেটের উভয় দলের সদস্যদের একটি অংশের মধ্যে এমন সমঝোতা হলো বলে জানিয়েছে বিবিসি।

দেশটিতে সমঝোতার অংশ হিসেবে ২১ বছরের কম বয়সি অস্ত্র ক্রেতাদের ক্ষেত্রে কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়ায় সিনেটরদের সমর্থন থাকবে।

আরও পড়ুন : আদমজীতে পুলিশের সাথে সংঘর্ষে আহত ২০

অবৈধ অস্ত্র ক্রয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়েও সিনেটরদের সমর্থন থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো— প্রস্তাবটিতে ১০ রিপাবলিকান সিনেটরের সমর্থন আছে।

যার অর্থ, প্রস্তাবটি আইন হিসেবে পাস করার জন্য প্রয়োজনীয়সংখ্যক ভোট এখন রয়েছে। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের মোট সদস্য সংখ্যা ১০০ জন।

আরও পড়ুন : ড. ইউনূসের মামলার কার্যক্রম স্থগিত

সিনেটে এখন ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের সংখ্যা সমান। সিনেটে কোনো আইন পাসে ৬০ ভোটের প্রয়োজন হয়।

প্রসঙ্গত, চলতি মাসেই একাধিক বড় বড় বন্দুক হামলার পর নড়েচড়ে বসেছেন মার্কিনরা। গত কয়েক সপ্তাহ ধরেই আলোচনা-সমালোচনার পর শেষ পর্যন্ত বিক্ষোভে নেমেছে গোটা দেশ।

আরও পড়ুন : জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া

ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, টেক্সাস, জর্জিয়া, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়াসহ শনিবার দেশটির ৪৫ রাজ্যে প্রায় ৪৫০টি সমাবেশ হয়েছে। এসব পদযাত্রার সবকটিতেই ‘গুলিবিদ্ধ হওয়া থেকে মুক্তি চাই’ স্লোগানসংবলিত প্ল্যাকার্ড চোখে পড়ে।

আরও পড়ুন : তিস্তা নদী ভাঙ্গনের শব্দে ঘুম ভাঙ্গে!

পাশাপাশি শিক্ষার্থীদের সংগঠন মার্চ ফর আওয়ার লাইভসের (এমএফওএল) নেতৃত্বে আয়োজিত এ বিক্ষোভ র‌্যালিতে যোগ দেন লাখ লাখ মার্কিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা