ইউরোপীয় ইউনিয়ন (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

রাশিয়ার তেলে নিষেধাজ্ঞায় ব্যর্থ ইউরোপীয় ইউনিয়ন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে হামলার পরই রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। তবে রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা দিতে এখনো একমত হতে পারেনি ওই অঞ্চলের দেশগুলো। আবারও তাদের ওই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এদিকে রোববার ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা ব্যর্থ হলেও সোম ও মঙ্গলবারের সম্মেলনে আবারও চেষ্টা করা হবে।

ইইউর একজন শীর্ষ কূটনীতিক বলেন, সোমবার বিকেলে ইউরোপীয় ইউনিয়নের নেতারা ব্রাসেলসে একত্র হবেন। এর আগে একটি চুক্তির আশা করার মতো পরিস্থিতি এখনো আছে।

এদিকে রাশিয়ার বিরুদ্ধে এখনো কঠোর অবস্থানে আছে ইউরোপীয় ইউনিয়ন। তেলের ওপর অবরোধ হবে এ অঞ্চলটির জন্য ষষ্ট নিষেধাজ্ঞা প্যাকেজ।

কিন্তু ইউরোপের দেশ হাঙ্গেরির কারণে মূলত নিষেধাজ্ঞার প্যাকেজটি আটকে আছে। দেশটি জানিয়েছে, রুশ তেলে নিষেধাজ্ঞা দিলে তাদের অর্থনীতি ধসে পড়বে। কারণ রাশিয়ার বিকল্প এখনো তারা পায়নি। স্লোভাকিয়া এবং চেক রিপাবলিকও একই ধরনের উদ্বেগ প্রকাশ করে।

আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

অপরদিকে ইতোমধ্যে বিদ্যুতের পর ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা