আন্তর্জাতিক

সৌদিতে করোনার প্রকোপ বাড়ছে

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৫৬ জন। এসময় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১২৮ জন।

এখন পর্যন্ত মোট মারা গেছে ১৮৫৮ জন। আজকের সুস্থ হয়েছেন ২৬৪২ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ১৪৩২৫৬ জন।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। গত কয়েকদিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ হাজারের নিচে থাকলেও গতকাল থেকে আবার আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়াল। দেশটি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৬০৮১৫ জন। এর মধ্যে আশঙ্কাজনক রয়েছেন ২২৯৫ জন।

আক্রান্ত অঞ্চলগুলোর মধ্যে রিয়াদ ৩৬০ জন, দাম্মাম ৩১৫ জন, হুফোপ ২১৭ জন, কাতিপ ২১৪ জন, মক্কা মুকাররমা ২১২ জন, তায়েফে ২০৪ জন, খামিস মুশাইত ২০১ জন, আল মুবারাজ ১৭৫ জন, জেদ্দা ১৬৯ জন, আল খোবার ১৫১ জন, মদিনা মুনাওয়ারা ১৪২ জন, জাহারান ১৪০ জন, আবহা ১২৫ জন, আল খারিজ ১০৭ জন।

এছাড়া আরও বেশ কিছু অঞ্চলে নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে। গত ডিসেম্বরের শেষের দিকে চীনের উহান ১ম এই প্রাণঘাতী ভাইরাস শনাক্ত হয়। বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। ভাইরাসটিতে এখন পর্যন্ত ১ কোটি ১০ লাখ ৯১ হাজার ৪০৯ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত প্রাণ গেছে ৫ লাখ ২৫ হাজারের মতো। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৮ লাখের ও বেশি মানুষ।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা