ছবি: প্রতীকী
আন্তর্জাতিক

মদপানে ইরানে ১০ জনের মৃত্যু

সান নিউজ ডেস্ক: ইরানে বিষাক্ত মদপানে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির দক্ষিণাঞ্চলে ঘটেছে এই ঘটনা। রোববার ( ৮ মে) আল জাজিরার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: রেলমন্ত্রীর স্ত্রীর নির্দেশে বরখাস্ত সমীচীন হয়নি

হরমোজগান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সের মুখপাত্র ফাতেমেহ নওরোজিয়ান আধা সরকারি নিউজ ওয়েবসাইট তাসনিমকে বলেন, উপকূলীয় শহর বন্দর আব্বাসে মৃতদের মধ্যে নয়জন পুরুষ ও একজন নারী রয়েছেন। এ ঘটনায় ১৯ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

নওরোজিয়ান বলেন, বিষাক্ত মদ পানের লক্ষণ নিয়ে এখন পর্যন্ত ৭৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪৫ জনের ডায়ালাইসিস করতে হয়েছে এবং চারজন দৃষ্টি প্রতিবন্ধকতায় ভুগছেন।

আরও পড়ুন: উড়িষ্যা যাচ্ছে ‘অশনি’

বাড়িতে মদ তৈরি ও বিক্রির অভিযোগে দেশটির পুলিশ চলতি মাসের প্রথম দিকে অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে মদের উৎপাদন, বিক্রি ও পান করা কঠোরভাবে নিষিদ্ধ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা