ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারী
আন্তর্জাতিক

ক্রাইস্টচার্চে হামলার রায় ২৪ আগস্ট

ইন্টারন্যাশনাল ডেস্ক:

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় ঘটনায় অভিযুক্ত অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেনটন ট্যারেন্টের বিরুদ্ধে করা মামলার রায় আগামী ২৪ আগস্ট দেয়া হবে। শুক্রবার (৩ জুলাই) নিউজিল্যান্ডের আদালতের পক্ষ থেকে এমনটি জানানো হয়।

গত বছরের ১৫ মার্চ ক্রাইস্টচার্চে অবস্থিত ‘আল নূর’ এবং ‘লিন্ডউড’ মসজিদে জুমার নামাজ চলার সময় হামলা চালান উগ্রপন্থী ট্যারান্ট। ওই হামলায় ৫১ জন নিহত এবং ৪৯ জন আহত হন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হামলার সেই দৃশ্য সরাসরি সম্প্রচার করে ভিডিও শেয়ারও করেন তিনি।

বর্বরোচিত এ হামলায় হতবাক হয়ে যায় গোটা বিশ্ববাসী। হামলাকারীর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়। শুরু থেকেই এ ঘটনায় নিজের দোষ অস্বীকার করে আসছিলেন তিনি। কিন্তু এবার সব অভিযোগেই তিনি নিজের দোষ স্বীকার করেছেন।

রায়ের বিষয়ে বিচারপতি ক্যামেরুন ম্যান্ডার বলেন, তিন দিন ধরে শুনানির দিন ধার্য করা হয়েছে। তবে এটির জন্য যতটা প্রয়োজন ততো সময় দেয়া হবে।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা