অবসরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান! ( ফাইল ফটো )
আন্তর্জাতিক

অবসরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান!

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) জানিয়েছে, দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া তার চাকরির মেয়াদ বাড়াতে চাইবেন না বা বাড়ানো হলেও তা গ্রহণ করবেন না।

আরও পড়ুন : দেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে চলুক

বৃহস্পতিবার ( ১৪ এপ্রিল ) জিও নিউজে এক প্রতিবেদনে সুস্পষ্টভাবেই এমনটা জানিয়েছেন আইএসপিআর মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার। সেনাবাহিনী প্রধান চলতি বছরের নভেম্বরে তার মেয়াদ পূর্ণ করবেন বলেও তিনি জানান।

তিনি বলেন, বিষয়টি শেষ করতে দিন। সেনাপ্রধান তার চাকরির মেয়াদ বাড়াবেন না বা বাড়ানো হলেও তা গ্রহণ করবেন না। যাই ঘটুক না কেন, তিনি ২০২২ সালের ২৯ নভেম্বর অবসর গ্রহণ করবেন।

রাজনীতি নিয়ে সেনাবাহিনীর কিছুই করার নেই জানিয়ে পাকিস্তানের রাজনীতিতে সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নে বাবর বলেন, সামরিক বাহিনী প্রতিষ্ঠান হিসেবে ভবিষ্যতেও নিরপেক্ষ থাকবে।

আরও পড়ুন : মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি শফিকুল গ্রেফতার

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র বলেন, আমাদের ভূমিকাকে নিরপেক্ষ বলার চেয়ে অরাজনৈতিক বলাই ভালো।

পাকিস্তান সেনাবাহিনী প্রধানের একটি মন্তব্যের প্রেক্ষাপটে আইএসপিআর এ কথা জানায়। সাম্প্রতিক কোর কমান্ডার সম্মেলনে জেনারেল বাজওয়া বলেছিলেন যে পাকিস্তান সেনাবাহিনী তার দায়দায়িত্ব সম্পর্কে অবগত রয়েছে এবং যেকোনো পরিস্থিতিতে সকল অভ্যন্তরীণ ও বহিরাগত হুমকির বিরুদ্ধে ভূখণ্ডগত অখণ্ডগতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে।

আরও পড়ুন : সংস্কৃতি রক্ষাই হোক নববর্ষের অঙ্গীকার

তিনি বলেন, এই সিদ্ধান্ত কারো জন্য ক্ষতিকর বা কল্যাণকর নয়। এটি সশস্ত্র বাহিনীর সাংবিধানিক ভূমিকা এবং আমরা তা পূরণ করার চেষ্টা করছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা