দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় নিহত ৩০৬
আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় নিহত ৩০৬

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বন্দর নগরী ডারবান এবং পার্শ্ববর্তী কওয়াজুলু-নাতাল প্রদেশে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে।

আরও পড়ুন : বাংলার আকাশে আজ ‘নতুন সূর্য’

বুধবার (১৩ এপ্রিল) দেশটির এক সরকারী কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি’কে এ তথ্য জানান।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র নোনালা এনডলোভু বলেছেন, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা পর্যন্ত কেজেডএন-এ (কোয়াজুলু-নাটাল প্রদেশ) বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৬ জনে।

প্রদেশের সহযোগিতা পরিচালনা বিভাগের এক বিবৃতিতে বলা হয়, সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী প্রবল বর্ষণের ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে। এ সংখ্যা আরো বাড়ার আশংকা রয়েছে।

আরও পড়ুন : পহেলা বৈশাখে বাঙালি জেগে ওঠে নবপ্রাণে

সংবাদে বলা হয়েছে, কয়েক দিনের বর্ষণে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় এ নগরীর বিভিন্ন এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে এবং অনেক সড়কে চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে ভূমিধসের কারণে কওয়াজুলু নাতাল প্রদেশে ট্রেন সার্ভিস বন্ধ হয়ে গেছে।

কওয়াজুলু-নাতাল প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ লোকজনকে ঘরে অবস্থান করার আহ্বান জানিয়েছে এবং নিচু এলাকায় বসবাস করা লোকদের উচু এলাকায় চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন : ধর্মের সঙ্গে বৈশাখকে মেলাবেন না

প্রাদেশিক প্রধানমন্ত্রী সিহলি জিকালা সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, এ দুর্যোগে বিপুল সংখ্যক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাদেশিক সহযোগিতা বিভাগ জানায়, সেখানে সামরিক বাহিনীর সহযোগিতায় বন্যা কবলিত এলাকায় আটকে পড়া লোকজনকে সরিয়ে নিতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

আরও পড়ুন : নাইজেরিয়ায় নৌকা ডুবে নিহত ২৯

বেসরকারি জরুরি ও উদ্ধার কর্মী এবং প্যারামেডিক চিকিৎসকদের শেয়ার করা ভিডিও ফুটেজে নগরীর বিভিন্ন মহাসড়ক প্লাবিত হতে এবং অনেক গাড়ি পানিতে ডুবে থাকতে দেখা যাচ্ছে। এছাড়া এ প্রাকৃতিক দুর্যোগে অনেক ঘরবাড়ি ধসে পড়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা