পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
আন্তর্জাতিক

এখন আমি ভয়ংকর

সান নিউজ ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর বুধবার (১৩ এপ্রিল) প্রথম জনসভা করেছেন।

আরও পড়ুন: সংস্কৃতি রক্ষাই হোক নববর্ষের অঙ্গীকার

পেশওয়ারের তার দলের কর্মী সমথর্কদের সেই জনসভায় তিনি বলেন, আমি যখন সরকারে ছিলাম তখন ভয়ংকর ছিলাম না। কিন্তু এখন আমি ভয়ংকর। বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কর্মী-সমর্থকদের সভায় এই ভাষণ দিলেও আসলে তার এই বার্তা ছিল বিরোধীদের উদ্দেশে। সভায় ইমরান আবারও ‘বিদেশি মদতে’ তার সরকার পতনের অভিযোগ করেন।

তিনি আরও বলেন, আমার ২৫ বছরের রাজনৈতিক জীবনে কখনো আদালত অবমাননা করিনি, দীর্ঘ খেলোয়াড়ি জীবনে কখনও কেউ ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তুলতে পারেনি।

আমি সব সময় আদালতের সম্মান অক্ষুন্ন রাখতে চেয়েছি, কারণ এদেশে জন্মেছি, এদেশেই মরতে চাই। দেশের বিচার ব্যবস্থাকে তাই আমি কখনও অন্যকে হয়রানি করার হাতিয়ার বানাইনি।

আরও পড়ুন: দেশে করোনা শনাক্ত ৩৫

প্রসঙ্গত, পাকিস্তানের পার্লামেন্টে ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা ভোট ডেপুটি স্পিকার নাকচ করে দেয়ার পর দেশটির আদালত থেকে পার্লামেন্ট পুর্নবহাল করে অনাস্থা ভোট গ্রহণের নির্দেশ এসেছিল। শনিবার অনেক নাটকীয়তার পর অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ হারিয়েছিলেন তিনি।

শনিবার মধ্যরাতে ইসলামাবাদ হাইকোর্ট খোলা হয় এবং সেখানকার প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহর কর্মকর্তা-কর্মচারীদের ডেকে পাঠান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা