ইমানুয়েল ম্যাক্রোঁ (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

প্রথম ধাপে জিতলেন ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপে জিতেছেন বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তবে, ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় চূড়ান্ত ধাপের নির্বাচনে ম্যাক্রোঁকে লড়াই করতে হবে চরম ডানপন্থী প্রতিদ্বন্দ্বী মেরিন লা পেনের সঙ্গে। আগামী ২৪ এপ্রিল চূড়ান্ত ধাপের ভোট অনুষ্ঠিত হবে। রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডের ভোট অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে ৯৭ শতাংশ ভোট গণনায় দেখা গেছে, ইমানুয়েল ম্যাক্রোঁ পেয়েছেন ২৭ দশমিক ৬ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেরিন লা পেন পেয়েছেন ২৩ দশমিক ৪১ শতাংশ ভোট। এছাড়া ২১ দশমিক ৯৫ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জিন-লুক মেলেনচন।

প্রাথমিক ফলাফল ঘোষণার পর ম্যাক্রোঁ তার সমর্থকদের উদ্দেশে বলেন, ‘কোনো ভুল করবেন না, এখনও কিছুই নিশ্চিত হয়নি।’

এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম রাউন্ডে ম্যাক্রোঁ জয় পেলেও জনমত জরিপ বলছে চূড়ান্ত ধাপের নির্বাচনে পেনের সঙ্গে তার আরও হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।

আরও পড়ুন: আজ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন

মারিন লা পেন ২০১৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ইমানুয়েল ম্যাক্রোঁর কাছে বিপুল ভোটে হেরে গিয়েছিলেন।

সূত্র: বিবিসি

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা