দেশটির অন্তত ৪০ শহরে বিক্ষোভকারীরা সমবেত হন (ছবি: সং গৃহীত)
আন্তর্জাতিক

বিক্ষোভে উত্তাল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এর প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর সমর্থকরা।

রোববার রাতে দেশটির অন্তত ৪০ শহরে বিক্ষোভকারীরা সমবেত হন। খবর- দ্য ডন।

এর মধ্যে করাচি, পেশোয়ার, মালাকান্দ, মুলতান, খানেওয়াল, খাইবার, ঝাং, কোয়েটা, ওকারা, ইসলামাবাদ, লাহোর এবং অ্যাবোটাবাদ শহরে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এছাড়া বাজাউর, লাওয়ার দির, শাংলা, কোহিস্তান, মানসেহরা, সোয়াত, গুজরাট, ফয়সালাবাদ, নওশেরা, ডেরা গাজি খান এবং মান্ডি বাহাউদ্দিনেও বিক্ষোভ হয়।

এর আগে শনিবার টুইটারে দেওয়া এক বার্তায় ইমরান খান বলেন, শাসন পরিবর্তনে বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ থেকে পাকিস্তানের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে। পাকিস্তানের জনগণই সবসময় তাদের নিজেদের সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করেছে।

আগের দিন পিটিআইয়ের মুখপাত্র ফাওয়াদ চৌধুরীও ইসলামাবাদে মিডিয়ার সঙ্গে কথা বলার সময় ইশার নামাজের পর বিক্ষোভের জন্য জনগণকে আহ্বান জানান। তিনি বলেন, খান যদি এই বিশাল আন্দোলনে নেতৃত্ব না দেন, তবে দেশের রাজনীতি এবং সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।

আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

অপরদিকে, প্রবাসী পিটিআই সমর্থকরাও ইমরানের পক্ষে বিক্ষোভ করেছেন। টুইটারে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, পিটিআই সমর্থকরা লন্ডনের হাইড পার্কে জড়ো হয়ে ইমরানের পক্ষে স্লোগান দিচ্ছেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা