পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট হতে যাচ্ছে আজ (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

আজ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন 

আন্তর্জাতিক ডেস্ক: অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর ক্ষমতাচ্যুত হয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। এমন অবস্থায় পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট হতে যাচ্ছে আজ সোমবার (১১ এপ্রিল)। দেশটির ভারপ্রাপ্ত স্পিকার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মুহাম্মদ কুরেশি এবং বিরোধী নেতা হিসেবে পরিচিত পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফ মনোয়নপত্র জমা দিয়েছেন।

ধারণা করা হচ্ছে, শাহবাজই হতে যাচ্ছেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী। ৭০ বছর বয়সী শাহবাজ পাঞ্জাবের তিনবারের মুখ্যমন্ত্রী ছিলেন। শাহবাজ পারিবারিকভাবে ধনী ব্যবসায়ী ও পাকিস্তান মুসলিম লীগ-এন-র (পিএমএল-এন) বর্তমান সভাপতি। দেশের বাইরে শাহবাজ ততটা পরিচিত নন।

আরও পড়ুন: বিক্ষোভে উত্তাল পাকিস্তান

এদিকে শাহবাজের লন্ডন ও দুবাইয়ে বিলাসবহুল বাড়ি থাকার কারণে খবরের শিরোনাম হয়েছেন তিনি। তবে দেশের ভেতর প্রশাসনিক দক্ষতার কারণে তার সুনামও রয়েছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা