ওয়াং ই
আন্তর্জাতিক

ভারত সফরে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

সান নিউজ ডেস্ক: দু’দিনের সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে দেশটিতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

আরও পড়ুন: টাঙ্গাইলে স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধা...

শুক্রবার (২৫ মার্চ) তিনি নয়াদিল্লির উদ্দেশ্যে বেইজিং ছাড়বেন বলে বুধবার (২৩ মার্চ) ভারতের ক্ষমতাসীন সরকারের একটি সূত্র রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে।

২০২০ সালে প্রতিবেশি দুই দেশের সীমান্তে সৈন্যদের প্রাণঘাতী সংঘাতের পর প্রথমবারের মতো চীনের সর্বোচ্চ পর্যায়ের কোনো সরকারি কর্মকর্তা ভারত সফর করছেন।

ভারতীয় ওই সূত্র জানিয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন কি না তাৎক্ষণিকভাবে সেটি পরিষ্কার নয়। ওয়াং ইর সফরের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়েছে সূত্রটি।

এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।

আরও পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

প্রতিবেশি এ দুই দেশের মাঝে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ রয়েছে। সেই সীমান্ত বিরোধের অবসানের বিষয়ে ওয়াং ইর সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আলোচনা করতে পারেন বলে জানিয়েছে দেশটির ইংরেজি দৈনিক ট্রিবিউন ইন্ডিয়া।

এর আগে, গত সপ্তাহে ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ওয়াং ইর সফরের ব্যাপারে চীনের পক্ষ থেকে ভারতের কাছে প্রস্তাব করা হয়েছে। ভারত ছাড়াও নেপাল, বাংলাদেশ, ভুটান সফরের পরিকল্পনা আছে চীনা পররাষ্ট্রমন্ত্রীর।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা