চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক
আন্তর্জাতিক

ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করুন

আন্তর্জাতিক ডেস্ক : ল্যাটিন আমেরিকাতে অবস্থিত চিলি। দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক ফিলিস্তিনের কট্টর সমর্থক। ইউক্রেনের মতো ফিলিস্তিনের প্রতিও সংহতি প্রকাশের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আরও পড়ুন : পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন ২১ মার্চ

শুক্রবার ( ১৮ মার্চ ) এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।

চ্যানেল-১৩ নামের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বলেন, ইউক্রেনে যা ঘটছে তা আমরা পর্যবেক্ষণ করছি। যেমন : ইউক্রেনের মারিউপোল শহরের শিশু হাসপাতালে ও পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনীয় সামরিক ঘাঁটিতে রুশ আক্রমণের বিষয়ে আমরা অবহিত।

তিনি বলেন, এ যুদ্ধের কারণে আমরা ইউক্রেনীয় জনগণের প্রতি সহানুভূতিশীল। কিন্তু, পৃথিবীতে আরো অনেক অঞ্চল আছে যেখানে অসংখ্য সহিংসতার ঘটনা ঘটছে। উদাহরণ স্বরূপ আমরা ফিলিস্তিনের কথা বলতে পারি। অথচ, ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের ঘটনা আমরা তেমন একটা দেখি না।

আরও পড়ুন : সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আর নেই

ফিলিস্তিনের বিষয়ে চিলির প্রেসিডেন্ট বলেন, দীর্ঘ দিন ধরে ফিলিস্তিনকে (ইসরাইল কর্তৃক) দখল করে রাখা হয়েছে। সেখানে কী ঘটছে তা আমরা খুব একটা জানি না। তিনি অধিকৃত ফিলিস্তিন থেকে বিভিন্ন পণ্য আমদানির আহ্বানও জানিয়েছেন।

আরও পড়ুন : বাংলাদেশের আরেকটি স্বর্ণ জয়

সম্প্রতি ইসরাইলকে তিনি অপরাধী রাষ্ট্র হিসেবে অভিহিত করেছেন। এ সময় তিনি (ফিলিস্তিনিদের) মানবাধিকার রক্ষার বিষয়ে আহ্বান জানিয়েছেন। এছাড়া (ফিলিস্তিন ইস্যুতে) বিশ্বের শক্তিশালী দেশগুলো কেমন দায়িত্বহীন আচরণ করছে তার সম্পর্কেও বলেছেন।

আরও পড়ুন : জিনপিংকে সতর্কবার্তা দিলেন বাইডেন

প্রসঙ্গত, দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে বর্তমানে ৫ লাখের ফিলিস্তিনি বসবাস করছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা