খেলা শেষ হয়নি : মমতা ব্যানার্জি
আন্তর্জাতিক

খেলা শেষ হয়নি

আন্তর্জাতিক ডেস্ক : ফের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে ‘এই দিন দিন নয়, আরো দিন আছে ‘ জানিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘খেলা শেষ হয়নি’।

আরও পড়ুন:বাঙালিদের হাতে বাবাকে জীবন দিতে হয়েছে

তিনি আরও বলেন, সেই খেলাটা বিজেপি’র জন্য খুব সহজও হবে না। মূলত রাষ্ট্রপতি নির্বাচনের দিকেই জোরালো ইঙ্গিত করেছেন মমতা।

বুধবার (১৬ মার্চ) বিধানসভায় স্পষ্ট করেই মমতা বললেন যে, ৪ রাজ্যে বিজেপি বিপুল জয় পেলেও বিধায়ক সংখ্যা যথেষ্ট নয়। তাই তাদের সাহায্য ছাড়া রাষ্ট্রপতি নির্বাচন এক প্রকার অসম্ভব।

এখন প্রশ্ন হচ্ছে, বিজেপি কেন সমস্যায় পড়তে হতে পারে?‌ পরিসংখ্যান বলছে, গোটা দেশে বিভিন্ন রাজ‌্য মিলিয়ে বিধায়ক সংখ্যা ৪,১২৮। সেখানে বিজেপির বিধায়ক ১,৩০৬ জন। তাদের মধ্যে ৮২৬ জনই গোবলয় থেকে। অর্থাৎ, বিরোধী শিবির একজোট হলে রাষ্ট্রপতি ভোটে বিজেপির প্রার্থী বিপদের মুখে পড়তেই পারেন।

আরও পড়ুন:মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণের প্রতিজ্ঞা

বিধানসভায় এই বাস্ততা নিয়ে সরব হলেন মমতা। বললেন, এবার রাষ্ট্রপতি নির্বাচন বিজেপি’র পক্ষে সহজ হবে না। ভারতে মোট যত জন বিধায়ক, তার অর্ধেকও নেই বিজেপির। সারা দেশে বিরোধীদের বিধায়ক সংখ্যা বিজেপির থেকে অনেক বেশি।‌

আরও পড়ুন:বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারও নেই

মমতা আরো বললেন, খেলা এখনও শেষ হয়নি। আমাদের সমর্থন ছাড়া তোমরা‌ বেশিদূর এগোতে পারবে না। এমনকি, এবার উত্তরপ্রদেশে হারলেও, গতবারের তুলনায় অনেক বেশি বিধায়ক রয়েছে সমাজবাদী পার্টির। একথা ভুলে যেও না।

আরও পড়ুন:পানামার পতাকাবাহী ৩ জাহাজে রুশ হামলা

পশ্চিম বঙ্গ বিধানসভায় বিপুল জয়ের পর থেকেই বিরোধী জোটের শক্তি বাড়াতে চেষ্টা করছেন মমতা। আর সে কারণে কখনো ছুটেছেন দিল্লি, কখনও মুম্বাই। দেখা করেছেন এনসিপি প্রধান শারদ পাওয়ার, শিবসেনা সঞ্জয় রাউতের পাশাপাশি কেজরিওয়ালের সাথেও। উত্তরপ্রদেশে সপা প্রধান অখিলেশ যাদবের হয়েও প্রচার করেছেন।

আরও পড়ুন:বঙ্গবন্ধু ছাড়া দেশের স্বাধীনতাকে কল্পনা করা যায় না

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এবার রাষ্ট্রপতি নির্বাচনের আগে ফের বিরোধীদের এক ছাতার তলায় আনার চেষ্টা করছেন মমতা। কংগ্রেসকে কিছুটা দূরে ঠেলেই।

আরও পড়ুন:টানা তৃতীয় দিন মৃত্যুশূন্য দেশ

সে কারণেই রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের তৃতীয়বারের মতো বিজয়ী এ মুখ্যমন্ত্রী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা