পানামার পতাকাবাহী ৩ জাহাজে রুশ ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক

পানামার পতাকাবাহী ৩ জাহাজে রুশ হামলা

আন্তর্জাতিক ডেস্ক : চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধে কৃষ্ণসাগরে পানামার পতাকাবাহী ৩ টি জাহাজে মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী।

আরও পড়ুন:রাশিয়ার ১৩ হাজার সেনা নিহত

বুধবার (১৬ মার্চ) পানামার সামুদ্রিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স।

পানামা কর্তৃপক্ষ বলেছে, গত মাসে ইউক্রেনে রুশ সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর কৃষ্ণসাগরে ওই তিনটি জাহাজে রাশিয়ার মিসাইল আঘাত হেনেছে।

এক বিবৃতিতে পানামা কর্তৃপক্ষ আরও বলছে, রাশিয়ান ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর একটি জাহাজ ডুবে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অপর জাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হলেও কৃষ্ণসাগরে চলাচল করেছে।

আরও পড়ুন:নাপায় নয়, মায়ের পরকীয়ার বলি দুই শিশু

পানামা মেরিটাইম অথরিটির (এএমপি) প্রশাসক নোরিয়েল আরাউজ বলেন, আমাদের তিনটি জাহাজে মস্কোর ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ক্রুদের সবাই নিরাপদ আছেন। তবে জাহাজের ক্ষতি হয়েছে।

আরও পড়ুন:বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারও নেই

ক্ষতিগ্রস্ত ৩ জাহাজ হলো— নামুরা কুইন, লর্ড নেলসন ও হেল্ট। তবে এসব জাহাজ কবে আক্রান্ত হয়েছিল, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি এএমপি।

আরও পড়ুন:পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বললেন বাইডেন

আরাউজ আরও বলেন, কৃষ্ণসাগরে বিভিন্ন দেশের পতাকাবাহী অন্তত ১০টি জাহাজ এখনও ভাসছে। রুশ নৌবাহিনী ওই এলাকা ছাড়তে জাহাজগুলোকে বাধা দিচ্ছে বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন:বঙ্গবন্ধু ছাড়া দেশের স্বাধীনতাকে কল্পনা করা যায় না

এএমপির মতে, বিশ্বে পানামার পতাকাবাহী জাহাজের সংখ্যা সবচেয়ে বেশি। ৮ হাজারের বেশি সামুদ্রিক জাহাজ রয়েছে পানামার।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা