৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

ভূমিকম্পে কাপল জাপান, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: জাপানে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে দুই জনের মৃত্যু হয়েছে। ভূমিকম্পে দেশটির মিয়াগি ও ফুকুশিমাসহ সাত জায়গায় মোট ৯০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) এ খবর জানিয়েছে বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ভূমিকম্পে ওই অঞ্চলে বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ। এতে প্রায় ২০ লাখ পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছেন। এছাড়া শিরোইশিতে লাইনচ্যুত হয়েছে একটি বুলেট ট্রেন।

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৩। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ৬০ কিলোমিটার গভীরতায়। মিয়াগি ও ফুকুশিমার উপকূলীয় এলাকায় এক মিটার পর্যন্ত সুনামির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বাসিন্দাদের উপকূল থেকে দূরে থাকার জন্যও বলা হয়েছে।

আরও পড়ুন: পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বললেন বাইডেন

১১ বছর আগে ওই অঞ্চলে ৯ মাত্রার মাত্রার এক মারাত্মক ভূমিকম্পের আঘাতে সৃষ্টি হওয়া সুনামির কারণে সেখানকার পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা