জ্যাক, মাকে, পেছনে, ফেললেন, এবার ,পনি মা,!,
আন্তর্জাতিক

জ্যাক মাকে পেছনে ফেললেন পনি মা!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

চীনের শীর্ষ ধনী হিসেবে আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মাকে এবার পেছনে ফেলেছেন দেশটির বৃহত্তম গেম নির্মাতা প্রতিষ্ঠান টেনসেন্টের পনি মা।

পনি মা'এর মোট সম্পদের পরিমাণ ৫ হাজার কোটি ডলারের। যার বিপরীতে জ্যাক মার মোট সম্পদের পরিমাণ ৪ হাজার ৮০০ কোটি ডলারের। টেনসেন্ট হোল্ডিংস লিমিটেডের সম্পদ এ সপ্তাহে ৪ হাজার কোটি ডলার বেড়েছে।

এদিকে গ্রুপনের মতো শপিং অ্যাপ্লিকেশন পিনডুয়োডুয়ো বা পিডিডির প্রতিষ্ঠাতা কলিন হুয়াং চীনা রিয়েল এস্টেট মোগল হু কা ইয়ানকে পেছনে ফেলে তৃতীয় অবস্থানে উঠে এসেছেন। ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচকে সম্প্রতি এ রদবদল ঘটেছে।

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, করোনা মহামারিতে কর্মক্ষেত্রের ডিজিটাইজেশন প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে। গ্রাহকের অভ্যাস বদলে অনেক ইন্টারনেটভিত্তিক কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। চীনে প্রযুক্তি টাইকুনদের ধনীদের তালিকায় আধিপত্য দেখা গেছে। শীর্ষ পাঁচজন ধনীর মধ্যে চারজনই প্রযুক্তি প্রতিষ্ঠানের। চতুর্থ স্থানে থাকা রিয়েল এস্টেট প্রতিষ্ঠান চায়না এভারগ্রান্ডের হুইয়ের পরেই আছেন টেনসেন্টের সমজাতীয় প্রতিষ্ঠান নেটইজ ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা দিং লেই।

২০১৮ সালে চীনে নতুন গেমের অনুমোদন বন্ধ করে দেওয়া হলে টেনসেন্ট বেশ পিছিয়ে গিয়েছিল। তবে এরপর থেকে অবশ্য প্রতিষ্ঠানটি অনলাইন গেম জোরদার করায় শেয়ারের দাম দ্বিগুণ হয়েছে। গত মাসে টেনসেন্ট তাদের প্রথম প্রান্তিকের আয় ২৬ শতাংশ বাড়ার কথা বলেছে। ব্লুমবার্গ ইনটেলিজেন্সের বিশ্লেষক ভে-সার্ন লিং বলেছেন, টেনসেন্টের অনলাইন গেম বিভাগ কোভিড-১৯-এর সময় দারুণ পারফর্ম করেছে। টেনসেন্টের ব্যবসা ভালো হওয়ায় সম্পদ বেড়েছে পনি মার (৪৮)। প্রতিষ্ঠানটিতে তার ৭ শতাংশ শেয়ার রয়েছে।

দক্ষিণ চীনের গোয়াংদনের বাসিন্দা শেনঝেন বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স পড়াশোনা করেছেন। ১৯৯০ সালে চারজন উদ্যোক্তাকে নিয়ে টেনসেন্ট প্রতিষ্ঠার আগে তিনি সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করেছেন। ওই সময় টেনসেন্ট মূলত ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ সেবা নিয়ে কাজ করত।

পনি মার শীর্ষ ধনী হিসেবে ফিরে আসতে বেশ সময় লেগেছে। তিনি ২০১৩ সালে চীনের দ্বিতীয় শীর্ষ ধনী ওয়াং জিয়ানলিনকে পেছনে ফেলেন এবং ২০১৪ সালে তিনি বেইদু ইনকরপোরেশনের রবিন লিকে পেছনে ফেলে শীর্ষ ধনী হয়ে যান। তবে এরপরই আলিবাবা মার্কিন যুক্তরাষ্ট্রে আইপিও ছাড়লে জ্যাক মা শীর্ষ ধনী বনে যান।

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, টেনসেন্টের আয় এ বছর বেশ কিছু ইন্টারনেট প্রতিষ্ঠানের চেয়ে কম হয়েছে। বিশেষ করে ই-কমার্স, গেম ও অনলাইন বিনোদন দাতা প্রতিষ্ঠানের চেয়ে পিছিয়ে রয়েছে টেনসেন্ট। ২০২০ সালে টেনসেন্টের শেয়ারের দাম বেড়েছে ৩১ শতাংশ আর পিডিডির দাম দ্বিগুণ হয়েছে। আলিবাবার শেয়ারের দাম বেড়েছে ৬.৯ শতাংশ।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত ২৬ হাজার ঘনফুট বালু জব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বি...

ভোলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, জেন্ডারভিত্তিক বৈষম্...

চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের গনসংযোগ, শোডাউন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য চেয়ারম্য...

‘জিন্নী হুজুরের’ নামে প্রতারণা, ১১ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৪

মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করে দেওয়া...

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা