ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
আন্তর্জাতিক

আত্মসমর্পণ করেছে ৬০০ রুশ সেনা

সান নিউজ ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের মধ্যে শুক্রবার ৫০০ থেকে ৬০০ সেনা আত্মসমর্পণ করেছে।

আরও পড়ুন: পেঁয়াজ ও তেলের দাম কমছে

চলমান যুদ্ধ নিয়ে কিয়েভে শনিবার (১২ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, এক দশকের মধ্যে সবচেয়ে বড় পরাজয়ের মুখে রুশ সেনারা। তবে তার এসব দাবি নিরপেক্ষ সূত্রে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে জেলেনস্কি রুশ সেনাদের সতর্ক করে বলেন, রুশ সেনারা জনগণের মন ও মগজ দখল করতে পারবে না। আর শহরগুলোর দখলও সাময়িক, চিরদিনের জন্য না। আমি এই বিষয়ে আত্মবিশ্বাসী।

ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার হামলায় এখন পর্যন্ত অন্তত এক হাজার ৩০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। অন্যদিকে পশ্চিমা সূত্রগুলো শুক্রবার দাবি করেছে, এখন পর্যন্ত রাশিয়ার আনুমানিক ছয় হাজার সেনা নিহত হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার অভিযানের ১৮তম দিন চলছে। আজ ইউক্রেনের প্রায় সব শহরে বিমান হামলার সাইরেন বাজানো হচ্ছে।

এদিকে, রাশিয়ার সেনাদের হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের প্রায় ১৩০০ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: বিকেলে শিক্ষাবিদদের সঙ্গে ইসির সংলাপ

এর আগে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ-পূর্ব অঞ্চলের বন্দর শহর মারিউপোলের একটি মসজিদে হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানায়, রুশ সামরিক বাহিনী মারিউপোলের সুলতান সুলেমান ও তার স্ত্রী রোক্সোলানার (হুররেম সুলতান) মসজিদে গোলাবর্ষণ করেছে। গোলাবর্ষণ থেকে বাঁচতে তুরস্কের নাগরিকসহ ৮০ জনের বেশি প্রাপ্তবয়স্ক ও শিশু সেখানে আশ্রয় নিয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে আশাবাদী ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাম্প্রতিক সময়ে ইরান যুক্তরাষ্ট্র...

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দিন জানালেন আইনমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই এবার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বিশেষ অধিবেশ...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা