লুলাবা প্রদেশে শুক্রবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

কঙ্গোতে ট্রেন দুর্ঘটনায় ঝরল ৬১ প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক: কঙ্গোতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৬১ জন মানুষ প্রাণ হারিয়েছেন। শনিবার দেশটির কর্তৃপক্ষ জানায়, কঙ্গোর লুলাবা প্রদেশে শুক্রবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘনায় আরও অসংখ্য যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় লুবুডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রেনটি মুয়েনেডিতো শহর থেকে লুবুমবাশি যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে।

প্রাদেশিক কর্মকর্তা জেয়ান সেরগা লুমু সংবাদ মাধ্যমকে জানান, ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা সাত যাত্রীর লাশ শনাক্ত করেছেন। নিহতদের মধ্যে পুরুষের পাশাপাশি নারী এবং শিশুও রয়েছে।

অপরদিকে কঙ্গোর এসএনসিসি ট্রেন অপারেটরের পরিকাঠামোর পরিচালক মার্ক মান্যোঙ্গা এনডাম্বো জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটি মূলত একটি মালবাহী ট্রেন। তবে এতে কয়েক শতাধিক যাত্রী বহন করা হয়েছিল। করছিল। এসব যাত্রীরা গোপনে ওই ট্রেনে ভ্রমণ করছিলেন। এছাড়া ট্রেনে এখনও কিছু মৃতদেহ আটকে আছে বলেও জানান তিনি।

মান্যোঙ্গা আরও বলেন, ট্রেনটিতে থাকা ১৫টি ওয়াগনের মধ্যে ১২টি ওয়াগন খালি ছিল। এটি দক্ষিণ কঙ্গোর লুয়ালাবা প্রদেশের রাজধানী কোলওয়েজির কাছে টেনকে শহরের উদ্দেশে পাশের প্রদেশের লুয়েন থেকে আসছিল। একপর্যায়ে কোলওয়েজি থেকে ২০০ কিলোমিটার আগে একটি গ্রামে লাইনচ্যুত হয়।

আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

এদিকে এ কী কারণে দুর্ঘটনা ঘটেছে তার কারণ এখনও নিশ্চিত করা যায়নি, তবে স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়- দুর্ঘটনার সময় সাতটি বগি ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে গভীর খাদে পড়ে গিয়েছিল।

সূত্র: আলজাজিরা

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা