ভলোদিমির জেলেনস্কি
আন্তর্জাতিক

কেউ আমাদের দমাতে পারবে না

সান নিউজ ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশে এখন যা হচ্ছে তা একটি ট্রাজেডি এবং ইউেক্রনিয়ানরা তাদের ‘দেশ, জীবন এবং মুক্তির’ জন্য যুদ্ধ করছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

‘আমাদের কেউ দমাতে পারবে না কারণ আমরা ইউক্রেনিয়ান,’ ইউরোপীয় পার্লামেন্টের বিশেষ এক সভায় ভিডিও কলে যোগ দিয়ে ভাষণে এসব কথা বলেন জেলেনস্কি।

তার ভাষণের সময় ইউরোপীয় পার্লামেন্টের কক্ষে এক আবেগঘন পরিস্থিতি তৈরি হয়। ইউরোপীয় এমপি এবং কর্মকর্তারা উঠে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ধরে হাততালি দেন।

আরও পড়ুন: বেলারুশকে আমেরিকার হুঁশিয়ারি

ইউরোপীয় এমপিদের উদ্দেশ্য করে জেলেনস্কি বলেন, ‘প্রমাণ করুণ আপনারা অমাদের সাথে রয়েছেন, প্রমাণ করুণ ইউক্রেনকে আপনারা বর্জন করবেন না।’

দুদিন আগে জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান ইউক্রেনকে যেন দ্রুত জোটের সদস্যপদ দেওয়া হয়। এ ব্যাপারে একটি আনুষ্ঠানিক অনুরোধও তিনি করেছেন।

এদিকে, ষষ্ঠ দিনেও ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনের বহু এলাকা কয়েকদিনেই ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে ইউক্রেনে যেকোনো ধরনের যুদ্ধাপরাধের বিচার করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার (১ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনে যুদ্ধাপরাধের বিচার হবে

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই প্রথম ইউরোপের প্রথম দেশ হিসাবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ এবং সমুদ্রপথে ইউক্রেনে সবচেয়ে বড় হামলা শুরু করেছে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র বৃষ্টির মতো পড়েছে।

প্রসঙ্গত, ভলোদিমির ওলেকসান্দ্রোভিচ জেলেনস্কি (জন্ম; ২৫ জানুয়ারি ১৯৭৮) একজন ইউক্রেনীয় অভিনেতা, চিত্রনাট্যকার, কৌতুক অভিনেতা, ২০১৯ সালের ৬ মে থেকে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০ মে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা