আন্তর্জাতিক

রিয়াদে হুথির ক্ষেপণাস্ত্র হামলা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সৌদি আরবের রাজধানী রিয়াদে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি বড় ধরণের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট মঙ্গলবার (২৩ জুন) জানিয়েছে, বেসামরিক লোককে টার্গেট করে সৌদি আরবের দিকে ছোড়া কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে তারা ভূপাতিত করেছে। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি রিয়াদে নিক্ষেপ করা হয়েছিলো।

অবশ্য হামলায় কোনও ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানি ঘটেছে কিনা তাৎক্ষণিক ভাবে তা জানা যায়নি।

হুথি গোষ্ঠী সম্প্রতি ঘোষণা দিয়েছিলো, সৌদির সামরিক ঘাঁটি লক্ষ্য করে বড় ধরণের হামলা তারা চালাবে।

এক প্রত্যক্ষদর্শী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘রিয়াদে বিস্ফোরণের দুটি বিকট শব্দ শুনতে পান তারা। এরপরই শহর জুড়ে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।’

বিদ্রোহী গোষ্ঠীটির এক সামরিক মুখপাত্র দাবি করেছেন, ‘ইয়েমেনে সৌদি আরবের অভিযান বন্ধ করা না হলে এই হামলা চলতেই থাকবে।’

করোনা মহামারির কারণে হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের ছয় সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। যার মেয়াদ গত মাসে শেষ হয়।

যুদ্ধবিরতি শেষ হওয়ার পর সৌদি আরবের বিভিন্ন শহর লক্ষ্য করে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা।

জবাবে ইয়েমেনে এই বিদ্রোহী গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায় সৌদি জোট।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মহাকাশ থেকে কৃত্রিম আলো কিনে নেওয়ার অবিশ্বাস্য যুগ আসছে!

এক নজরে রিফ্লেক্ট অরবিটালের মহাকাশ প্রকল্প : ...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, ৬ শিক্ষার্থীর পুরস্কার লাভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্...

‘শ্রমিক অসন্তোষের পেছনে ছিল ফ্যাসিস্ট দলের উসকানি’

তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের পেছনে ফ্যাসিস্ট...

উলিপুরে টেস্টি ট্রিট উদ্বোধন

কুড়িগ্রামের উলিপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল...

প্রাণিসম্পদের ভ্যাকসিন আমদানি কমাতে হবে: প্রতিমন্ত্রী টুকু

প্রাণিসম্পদ খাতে দেশের চাহিদার মাত্র ১৫ শতাংশ ভ্যা...

কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে স্কেভেটর দিয়ে কৃষিজমির মাটি কে...

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলী

বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের নতুন উপ-মহাপুলিশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা