আন্তর্জাতিক

ফ্লাইট বাতিলের সময়সীমা বাড়াল ভারত 

আন্তর্জতিক ডেস্ক: করোনাভাইরাস মহামারির সংক্রমন ঠেকাতে আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের সময়সীমা বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

বুধবার (১৯ জানুয়ারি) ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) ইস্যুকৃত এক সার্কুলারে জানিয়েছে, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভারতে বা ভারত থেকে আন্তর্জাতিক বাণিজ্যিক যাত্রীবাহী ফ্লাইট বাতিলের সময়সীমা বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি, ২০২২ এর ২৩৫৯ ঘন্টা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে।’

এতে আরও বলা হয়, আন্তর্জাতিক সব ধরণের মালবাহী বা ডিজিসিএ অনুমোদিত বিশেষ ফ্লাইটের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। যদিও, ডিজিসিএ’র এই সার্কুলারে বলা হয়, এয়ার-বাবল ব্যবস্থার আওতায় ফ্লাইট অপারেশন কার্যকর হবে না।

বর্তমানে, এয়ার-বাবল চুক্তির আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস বাংলা এয়ারলাইন্স বাংলাদেশ এবং ভারতের মধ্যে বাণিজ্যিক যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করছে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাশমিকাকে ‘তামিল অভিনেত্রী’ বলায় বিপাকে জাভেদ আখতার

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার হিন্দি উচ্চারণ নিয়ে সমা...

সুশীলদের উদ্দেশে যে বার্তা দিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা

জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা নিজের ধর্মীয় বিশ্বাস,...

কানাডার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, পাবেন ৫৯ হাজার ডলার

কানাডায় গবেষণার সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি অব টরন্টো। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা