২৪ ঘন্টায়, করোনায় মৃত্যু, সাড়ে তিন হাজার,
আন্তর্জাতিক
বিশ্বে করোনাভাইরাস

২৪ ঘন্টায় করোনায় মৃত্যু সাড়ে তিন হাজার

ইন্টারন্যাশনাল ডেস্ক :

বিশ্ব মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। এর মধ্যে বর্তমানে কয়েকটি দেশে অত্যন্ত দ্রুত এর সংক্রমণের সংখ্যা বেড়ে গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ৩ হাজার ৪১৫ জন। নতুন সংক্রমিত শনাক্ত এক লাখ ২৪ হাজারের বেশি, যা গতকালের চেয়ে অধিক।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৬১ জন। আক্রান্ত হয়েছেন ৮১ লাখ ১২ হাজার ৯৩৩ জন।

তবে এর মধ্যে স্বস্তির খবর হলো, ৪২ লাখ ১৩ হাজার ২৮৪ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

সোমবার ১৫ জুন সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে একদিনে ৭২৯ জনের মৃত্যুর পর মোট প্রাণহানি দাঁড়ালো ৪৪ হাজারের বেশি। এছাড়া দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ ৯১ হাজার ৫৫৬ জন।

করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় প্রাণ হারালেন ৪২৫ জন। তবে নতুনভাবে শনাক্ত হয়েছেন ২০ হাজারের বেশি। দেশটিতে মোট এক লাখ ১৮ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে কোভিড-১৯ এ। সংক্রমিত ২১ লাখ ৮২ হাজারের বেশি।

রাশিয়ায় মৃতের সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ সংক্রমণের শিকার দেশটিতে আক্রান্ত সাড়ে পাঁচ লাখ মানুষ। আট হাজারের বেশি মৃত্যু দেখেছে কানাডাও।

তবে যুক্তরাজ্যসহ ইউরোপের সব দেশে নতুন সংক্রমণ ও মৃত্যুর নিম্নমুখী প্রবণতা অব্যাহত। করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাং...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা