ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফিলিপাইনে টাইফুনে মৃত্যু বেড়ে ২০৮

সাননিউজ ডেস্ক: ফিলিপাইনের দক্ষিণ-পূর্ব দ্বীপগুলিতে আঘাত হানা সুপার টাইফুন ‘রাই’র আঘাতে এখন পর্যন্ত ২০৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। দেশটির কর্মকর্তারা সর্বশেষ এ মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, সুপার টাইফুনে বিদ্যুতের অসংখ্য খুঁটি ও গাছ উপড়ে গিয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে ৩০ লাখ মানুষ । বিধ্বস্ত এলাকায় এখন উদ্ধার অভিযান চালানো হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ফিলিপাইনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে আঘাত হানে সুপার টাইফুন রাই। ফিলিপাইনে গত এক দশকে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর মধ্যে ‘রাই’ একটি।

সোমবার (২০ ডিসেম্বর) পুলিশের দেওয়া তথ্যে বলা হয়েছে, টাইফুনে আহত হয়েছেন কমপক্ষে ২৩৯ জন এবং এখন পর্যন্ত ৫২ জন নিখোঁজ রয়েছেন।

এদিকে টাইফুন রাই আতঙ্কে বাড়ি-ঘর এবং সমুদ্র তীরবর্তী রিসোর্টগুলো থেকে নিরাপদ আশ্রয়ে চলে যান তিন লাখেরও বেশি মানুষ। বাড়ি-ঘর ছেলে পালিয়ে আসা আশ্রয়হীন ও বিপর্যস্ত মানুষের কাছে সুপেয় পানীয় এবং খাবার পৌঁছে দেওয়ার কাজ আরও জোরদার করেছে দ্বীপরাষ্ট্রটির প্রশাসন।

ফিলিপাইনের রেডক্রস বলছে, টাইফুন রাইয়ের আঘাতে উপকূলীয় এলাকা পুরোপুরি লন্ডভন্ড হয়ে গেছে। দেশটির রেডক্রসের চেয়ারম্যান রিচার্ড গর্ডন জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী এই টাইফুনের তাণ্ডবে বাড়ি-ঘর, হাসপাতাল, স্কুল ও কমউনিটি ভবন টুকরো টুকরো হয়ে গেছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা