আন্তর্জাতিক

মিয়ানমার ফিরল ৬ শতাধিক শরণার্থী

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের ছয় শতাধিক শরণার্থীকে দেশে ফেরত পাঠিয়েছে থাইল্যান্ড। রয়টার্সের এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে। দেশটির সেনাবাহিনী দ্বারা অত্যাচারিত হয়ে এবং জাতিগত নিধনের শিকার হওয়ার সময় সীমান্ত পাড়ি দিয়ে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছিলেন এসব শরণার্থীরা ।

উত্তর থাইল্যান্ডের টাক প্রদেশে সীমান্ত পার হওয়ার অপেক্ষায় থাকা শরণার্থীরা জানিয়েছেন, তারা স্বেচ্ছায় দেশে ফিরছেন। এই শরণার্থীরা রোববার সকালে যখন দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনও মিয়ানমার থেকে গুলি ছোড়ার শব্দ শোনা যায়।

টাক প্রদেশের গভর্নর সোমচাই কিচারোয়েনরঙ্গরোজ বলেন, ‘মিয়ানমার থেকে আসা অনেক শরণার্থীরই সেখানে জমিজমা রয়েছে। এগুলো নিয়ে তারা উদ্বিগ্ন। তারা এখন দেশে ফিরে যাচ্ছে।’

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের ডেপুটি ডিরেক্টর ফিল রবার্টসন থাইল্যান্ডকে শরণার্থীদের মিয়ানমারে ফেরত না পাঠানোর আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, সবাই জানে মিয়ানমারের সামরিক বাহিনী যখন মাঠে নামে তখন তারা ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করে। এই শরণার্থীরা আক্ষরিক অর্থেই তাদের জীবনের জন্য পালিয়ে বেড়াচ্ছে বললেও বেশি বলা হবে না।

সাননিউজ/ এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা