ছবি- সংগৃহীত
আন্তর্জাতিক

করাচিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের করাচিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে দেশটির ক্ষমতাসীন দল পিটিআই-এর নেতা আলমগীর খানের বাবাও রয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৮ ডিসেম্বর) করাচির পারাচা চক এলাকায় এ ঘটনা ঘটে। এতে আরও ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি অনলাইন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে পিটিআই-এর করাচি প্রদেশের প্রধান খুররম শের জামান।

তিনি জানান, বিস্ফোরণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দেশটির পুলিশ জানিয়েছে, একটি গ্যাসের পাইপলাইন বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে একটি ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভবনটিতে একটি বেসরকারি ব্যাংকের অফিস ছিলো।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ক্ষতিগ্রস্ত ভবনটির ধ্বংসস্তুপে বহু লোক আটকা পড়েছেন।

দুর্ঘটনায় আহতদের স্থানীয় সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিন্ধু প্রদেশের (করাচি রাজধানী) মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা