সংগৃহীত
পরিবেশ

বায়ুদূষণের শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি প্রায় প্রতিদিনই বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষ তিনের মধ্যে থাকছে ঢাকার নাম। বায়ুদূষণের তালিকায় আজও শীর্ষে অবস্থানে রাজধানী। অন্যদিকে, পাকিস্তানের করাচি দ্বিতীয় নম্বরে রয়েছে।

আরও পড়ুন: ‘খুব অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে শীর্ষে ঢাকা

মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল ১০টা ৪৩ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা যায় এসব তথ্য।

রাজধানী ঢাকার স্কোর আজ ২৫৪। ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। রাজধানী ঢাকার বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল গত বছরের জানুয়ারিতে, যা বিগত সাত বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। অপরদিকে, দূষণ তালিকায় ২২৩ স্কোর নিয়ে ২য় নম্বরে রয়েছে পাকিস্তানের করাচি। শহরটির বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর।

ভারতের কলকাতা ৩য় অবস্থানের রয়েছে। শহরটির স্কোর ২২১ এবং সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এরপর পাকিস্তানের লাহোর দূষণ তালিকায় রয়েছে। তারপর চীনের উহান প্রদেশ। এরপর ভারতের দিল্লি।

আরও পড়ুন: তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস

স্কোর ০-৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১-১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর। ১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়াও ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা