আন্তর্জাতিক

প্রেমিকের বুকে গুলি চালালেন প্রেমিকা

আন্তর্জতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে বিয়েতে অস্বীকার করায় প্রেমিকের বুকে গুলি চালালেন এক তরুণী। বুধবার (১৫ ডিসেম্বর) রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে।

ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্ত প্রেমিকার নাম মনীষা খাতুন। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তিনি। অবশ্য তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

জানা যায়, দেখা করার জন্য প্রেমিককে ডেকে পাঠিয়েছিলেন প্রেমিকা। দেখা হতেই প্রেমিককে জড়িয়ে ধরেন প্রেমিকা, করেন চুম্বনও। এরপরই প্রেমিকের বুকে বন্দুক ঠেকিয়ে গুলিবর্ষণ করেন তিনি। তবে ভাগ্য ভালো হওয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন প্রেমিক।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বর্ধমানের কাটোয়া শহরের কেশিয়া মাঠপাড়ার বাসিন্দা লালচাঁদ শেখের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বাগানেপাড়ার মনীষা খাতুনের। প্রায় তিন বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল।

কিন্তু সম্প্রতি তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয় বলে পুলিশকে জানান লালচাঁদ। মনীষাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান তিনি। একপর্যায়ে কাটোয়া ছেড়ে ঝাড়খণ্ডেও চলে গিয়েছিলেন প্রেমিকা মনীষা।

পুলিশ জানিয়েছে, দিন দু’য়েক আগেই ঝাড়খণ্ড থেকে কাটোয়ায় ফিরে আসেন মনীষা। বুধবার রাত সাড়ে ৮টার দিকে কাটোয়ার সার্কাস ময়দানের একটি গলিতে লালচাঁদকে দেখা করার জন্য আসতে বলেন তিনি।

এরপর ফিল্মি কায়দায় চুম্বন করে বুকে গুলি চালিয়ে দেন। গুলি লালচাঁদের জ্যাকেট ভেদ করে পেট ঘেঁষে বেরিয়ে যায়। অল্পের জন্য বেঁচে যান লালচাঁদ। কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেছেন লালচাঁদ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা