আন্তর্জাতিক

হাইতিতে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ৬০

আন্তর্জতিক ডেস্ক: ক্যারিবিয়ান দেশ হাইতির উত্তরাঞ্চলে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার সকালে দেশটির উত্তরে ক্যাপ-হাইতিয়ান শহরে ঘটে এই বিস্ফোরণের ঘটনা। তবে হতাহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন স্থানীয় চিকিৎসকরা। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, হাইতির সরকারি কর্মকর্তারা আশঙ্কা করছেন, বিস্ফোরণে নিহতের সংখ্যা ৬০ ছাড়িয়ে যেতে পারে। দুর্ঘটনার পর স্থানীয় হাসপাতালগুলো আহত মানুষে ভরে গেছে।

এই ঘটনায় দেশটিতে তিন দিনের শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি। তিনি বলেন, দুর্ঘটনার পর পুরো ক্যারিবিয়ান জাতি শোকাহত।

ডেপুটি মেয়র প্যাট্রিক আলমোনোরের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাংকারটি উল্টে যায়। এরপর ট্যাংকারের জ্বালানি সংগ্রহ করতে সড়কে চলে আসেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। এসময় ট্যাংকার বিস্ফোরণে আগুন চারদিকে ছড়িয়ে যায়। এতে অনেকে হতাহত হন।

ডেপুটি মেয়র প্যাট্রিক আলমোনোর বলেন, বিস্ফোরণে ওই এলাকার প্রায় ২০টি বাড়ি পুড়ে গেছে। তবে এসব বাড়ির কত মানুষ হতাহত হয়েছেন সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানতে পারেননি।

জাস্টিনিয়ান ইউনিভার্সিটি হাসপাতালের একজন নার্স বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘গুরুতর দগ্ধ হওয়া মানুষের চিকিৎসা করার ক্ষমতা আমাদের নেই। আমি ভয় পাচ্ছি, আমরা তাদের সবাইকে বাঁচাতে পারবো না।’

সাননিউজ/ এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা