আন্তর্জাতিক

সৌদি বিমানঘাঁটিতে হুথির ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের কিং খালেদ বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী দফায় দফায়।

বুধবার (ডিসেম্বর ১৬) রাতে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেন, ইয়েমেনি বাহিনী কিং খালেদ বিমানঘাঁটির হ্যাঙ্গার লক্ষ্য করে কমপক্ষে পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। এছাড়া, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান অঞ্চলেও ক্ষেপণাস্ত্র আঘাত করে।

জেনারেল সারিয়ির উদ্ধৃতি দিয়ে আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। জেনারেল সারিয়ি বলেন, ইয়েমেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সৌদি জোটের বিমান হামলা বেড়ে যাওয়ার জবাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

মার্কিন সরকারের কাছ থেকে অস্ত্র, রসদ ও রাজনৈতিক সমর্থন নিয়ে সৌদি আরব ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল ও হুথি গেরিলাদের নির্মূলের লক্ষ্য নিয়ে এ হামলা শুরু হয়। কিন্তু আজ পর্যন্ত সৌদি আরব কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। এজন্য সৌদি জোট ইয়েমেনে বেসামরিক নাগরিকদের ওপর হামলা বাড়িয়ে দিয়েছে।

প্রসঙ্গত, সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনের ওপর কয়েক বছর ধরে যে আগ্রাসন চালিয়ে আসছে তার জবাব হিসেবে সৌদি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা