আন্তর্জাতিক
করোনা পরিস্থিতি

মুসলিম দেশগুলো বাতিল করছে হজ  

সান নিউজ ডেস্ক:

করোনাভাইরাসের কারণে এবার হজে অংশ নিচ্ছে না এশিয়ার চার মুসলিম অধ্যুষিত দেশ। এর মধ্যে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ব্রুনাই করোনা শংকটে হজে অংশ না নেয়ার বিষয়ে এরিমধ্যে ঘোষণা দিয়েছে।

মালয়েশিয়ার নাগরিকদের এ বছর হজ পালনে নিষেধাজ্ঞা জারির কথা নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী কার্যালয়ের ধর্মবিষয়ের দায়িত্বে থাকা দাতুক সেরি জুলকিফলি মোহাম্মদ আল বাকরি।

রাজধানী পুত্রাজায়ায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় ধর্মবিষয়ক কমিটি ও স্পেশাল মুজাকারা কমিটি'র সঙ্গে আলোচনা করে সকলে'র সম্মিলিত সিদ্ধান্তে এ বছর হজযাত্রা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়াও এ বছর নিজ দেশের নাগরিকদের হজযাত্রা বাতিল করে। এতে করে ২ লাখ ২১ হাজার মানুষের হজযাত্রা বাতিল হয়।

মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো একই রকম সিদ্ধান্ত নিয়েছে ব্রুনাই ও সিঙ্গাপুর।

তুর্কি বার্তা সংস্থা আনাদুলু তার এক প্রতিবেদনে জানায় রাজকীয় ব্রুনাই এর হজযাত্রীরা আসন্ন হজে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করলেও বৃহস্পতিবার পর্যন্ত সৌদি সরকারের সিদ্ধান্ত না আসায় ব্রনাই সরকার আসন্ন হজে প্রস্তুতিমূলক যে ব্যবস্থা নিয়েছিল তা স্থগিত করেছে।

এদিকে আফ্রিকার সবচেয়ে বড় দেশ নাইজেরিয়াসহ আরো কয়েকটি দেশ এবারের হজে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

বাংলাদেশ অংশ নেবে কিনা এ প্রসঙ্গে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ আবদুল্লাহ বলেছেন, সৌদি আরব তাদের সিদ্ধান্ত সম্পর্কে বাংলাদেশকে জানালে তখন এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে এ বছর হজ করতে সৌদি আরব যাওয়ার কথা ছিল এক লাখ ৩৭ হাজার ১৯৮ জনের।

এর মধ্যে ১৭ হাজার ১৯৮ জন সরকারি ব্যবস্থাপনায় এবং এক লাখ ২০ হাজার জন বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়ার কথা ছিল।

এদিকে করোনা মহামারির কারণে এবারের হজ বাতিল করতে পারে সৌদি সরকার। সৌদি আরবের হজ এবং ওমরাহ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এমনটি জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।

ওই কর্মকর্তা ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, খুব সতর্কতার সঙ্গে বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে এবং বেশ কিছু দিকই বিবেচনায় রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এই নিয়ে একটি সিদ্ধান্ত দেয়া হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা