আন্তর্জাতিক

সীমান্তে আফগান-ইরান সেনাদের মধ্যে সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠীর সাথে ইরানের সেনাদের মধ্যে সীমান্ত সংঘর্ষ হয়েছে। বুধবার ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের সঙ্গে আফগানিস্তানের নিমরুজ প্রদেশে সীমান্তে দু’পক্ষের মধ্যে গোলাগুলি হয় বলে আল জাজিরার খবরে বলা হয়েছে।

তবে এই সংঘর্ষে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পরে এই সংঘর্ষকে ‘ভুল বোঝাবুঝি’ বলে উল্লেখ করে উভয়পক্ষ। বুধবার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ইরান-আফগানিস্তান সীমান্তে ক্ষমতাসীন গোষ্ঠী ও ইরানি বাহিনীর এই সংঘর্ষের বেশ কয়েকটি ভিডিও বুধবার অনলাইনে ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে ক্ষমতাসীন গোষ্ঠীকে সীমান্তে জড়ো হতে দেখা যায়। একপর্যায়ে গোলাগুলির শব্দও শোনা যায়। অন্য একটি ভিডিওতে দেখা যায়, তাদের গুলিবর্ষণের জবাবে কামানের গোলা নিক্ষেপ করছে ইরানি বাহিনী।

ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম উভয় দেশের এই সীমান্ত সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছে। ইরানের সিস্তান ভা বালুচিস্তান প্রদেশের হিরমান্দ কাউন্টির শাঘালাক গ্রামের আফগান সীমান্ত এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

তাসনিম জানিয়েছে, ইরান-আফগানিস্তান সীমান্তের ওই অংশে ইরানি ভূখণ্ডে নিরাপত্তার জন্য সীমান্ত দেয়াল রয়েছে। মাদক ও পণ্য পাচার রুখতেই সীমান্তের ওই অংশে দেয়াল তৈরি করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার কয়েকজন ইরানি কৃষক সীমান্ত দেয়াল পার হয়ে অপর পাশের কৃষি জমিতে যান। কিন্তু সীমান্ত দেয়াল পার হলেও সেসময় তারা ইরানি ভূখণ্ডেই ছিলেন এবং সীমান্ত লঙ্ঘন হয়েছে ভেবে ক্ষমতাসীন গোষ্ঠীটি তাদের ওপর গুলিবর্ষণ করে। জবাবে কামানের গোলাবর্ষণ করে ইরানি বাহিনী।

কিছুক্ষণের মধ্যেই সংঘর্ষ শেষ হয় এবং ইরানি কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আফগানদের সঙ্গে আলোচনায় বসে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

২০ বছর পর গত ১৫ আগস্ট আফগানিস্তান দখলে নেয় সশস্ত্র গোষ্ঠীটি। এরপর সেপ্টেম্বর মাসের শুরুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম মন্ত্রিসভার ঘোষণা দেয় তারা। অবশ্য বিশ্বের কোনো দেশই এখনও তাদেরকে স্বীকৃতি দেয়নি।

এমনকি ইরানও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ওই সরকারকে স্বীকৃতি দেয়নি।

সাননিউজ/এএএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা