ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রেও শনাক্ত ওমিক্রন

সাননিউজ ডেস্ক: করোনাভাইরাস কোভিড-১৯ এর নতুন ধরন ওমিক্রন শনাক্ত হলো যুক্তরাষ্ট্রেও। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক ব্যক্তির শরীরে ধরনটি পাওয়া গেছে। আক্রান্ত ওই ব্যক্তি দক্ষিণ আফ্রিকা থেকে ক্যালিফোর্নিয়ায় যান।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্স, সংবাদমাধ্যম ডয়চে ভেলে ও বিবিসি তাদের প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।

সংবাদমাধ্যমগুলো জানায়, দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো শনাক্তের পর বিশ্বজুড়ে এ পর্যন্ত অন্তত ২৪টি দেশে ওমিক্রন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে শনাক্ত হওয়া ব্যক্তি গত ২২ নভেম্বর দক্ষিণ আফ্রিকা ফিরেন। তার শরীরে প্রাথমিক পরীক্ষায় করোনা শনাক্ত হয়নি। পরে ২৯ নভেম্বর দ্বিতীয় পরীক্ষায় করোনা শনাক্ত হয়। এরপর জিনোম পরীক্ষায় ওই ব্যক্তির শরীরে ওমিক্রন মিলেছে।

এদিকে করোনা শনাক্তের আক্রান্ত ওই ব্যক্তিকে সরকারি আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রে এই প্রথম কারও শরীরে ওমিক্রন ভাইরাসের নমুনা মিলল।

মার্কিন প্রশাসন জানিয়েছে, ওমিক্রন ধরন আক্রান্ত ব্যক্তি দুটি টিকা নিয়েছিলেন। তবে তিনি বুস্টার ডোজ নেননি।

প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান স্বাস্থ্যবিষয়ক পরমার্শদাতা অ্যান্থনি ফাউসি জানান, বুস্টার ডোজ যাদের নেওয়া নেই, ওমিক্রনের সামান্য প্রভাব ঘটছে তাদের শরীরে। অল্প অল্প উপসর্গ দেখা যাচ্ছে। তবে রোগীরা সুস্থও হয়ে উঠছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা