আন্তর্জাতিক

ওমিক্রন রোধে টিকা 'শক্তিহীন'

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাস কয়েকটি ধরন পরিবর্তন করেছে। সবশেষ দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়েছে ভয়ংকর ধরন ওমিক্রন। করোনার ডেল্টা ধরনের চেয়ে ওমিক্রন শক্তিশালী। ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকা যতটা কার্যকর ছিলো ওমিক্রনের বিরুদ্ধে ততটা কার্যকর নাও হতে পারে। এমন সতর্কতা জানালেন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন ব্যানসেল।

মডার্নার সিইও ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, আমার মনে হয় এমন কোনও জায়গা নেই যেখানে টিকার কার্যকারিতা একই মাত্রার হবে। যেটা ডেল্টার ক্ষেত্রে পাওয়া গিয়েছিল।

স্টিফেন ব্যানসেল বলেন, 'আমি মনে করি, একটি উপাদানের পতন হতে যাচ্ছে। তবে আমি জানি না এর পরিমাণ কত হবে। কারণ আমাদের এখনও আরও তথ্যের জন্য অপেক্ষা করতে হবে। আমি যে বিজ্ঞানীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন, করোনার নতুন এই ভ্যারিয়েন্ট ভালো কিছু হতে যাচ্ছে না।'

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিশ্বজুড়ে সংক্রমণের নতুন ঢেউয়ের ‘অত্যন্ত উচ্চ ঝুঁকি’ তৈরি করেছে বলেছে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এই ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর নতুন করে বিধি-নিষেধ আরোপ এবং সীমান্ত বন্ধ করে দেওয়া শুরু হয়েছে। এর ফলে দুই বছরের বেশি সময় ধরে মহামারিতে বিপর্যস্ত অর্থনীতি ঘুরে দাঁড়ানোর যে স্বপ্ন দেখা হয়েছিল তা আবারও থমকে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

এর আগে মডার্নার সিইও ব্যানসেল সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ওমিক্রনের বিরুদ্ধে টিকার কার্যকারিতা নিয়ে স্পষ্ট চিত্র পেতে আরও দুই সপ্তাহ সময় লাগতে পারে। আর নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর টিকা সরবরাহ করতে লাগতে পারে কয়েক মাস।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা